রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Person arrested for cheating people in the name of naihati boro maa

রাজ্য | পোর্টাল খুলে নৈহাটির বড়মা'র নামে তোলাবাজি, কাণ্ড দেখে অবাক পুলিশ

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২১ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৩২Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: নৈহাটির বড়মা'র নামে পোর্টাল খুলে রীতিমতো চলছিল তোলাবাজি। মন্দির কমিটির পাতা ফাঁদে পা দিয়ে অবশেষে গ্রেপ্তার এক প্রৌঢ়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুরজিৎ কুন্ডু। তার বাড়ি হুগলির রিষড়ায়। শনিবার ধৃতকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুরজিৎ দেশের বড় বড় মন্দিরে পুজো দেওয়ার নামে একটি পোর্টাল খুলেছিল। তার মধ্যে নৈহাটির বড়মা'র মন্দিরের নামও ছিল। ওই পোর্টালে বড়মা'র মন্দিরে ছবি দেওয়া ছিল। তাতে বলা হয়েছে, এক হাজার থেকে পাঁচ হাজার টাকা দিলে অনলাইনে বড়মার মন্দিরে পুজো দেওয়া যাবে। শুকনো প্রসাদ বাড়িতে পৌঁছে যাবে। আরও কয়েকটি মন্দিরে অনলাইনে পুজো দেওয়ার নামে এরকম কথা লেখা ছিল। সেখানেও মোটা অঙ্কের টাকার কথা উল্লেখ করা ছিল। 

সম্প্রতি কলম্বিয়ার বাসিন্দা প্রবাসী এক ভারতীয় পোর্টালে এমন বিজ্ঞাপন দেখে নৈহাটির বড়মার মন্দিরে পুজো কমিটিকে তা জানান। মন্দির কমিটি ওই পোর্টাল দেখার পর সুরজিৎকে ধরতে ফাঁদ পাতে। ভক্ত সেজে মন্দির কমিটির সদস্য অয়ন সাহা হাজার টাকা সুরজিৎকে পাঠিয়ে দেন। তারপর মোবাইল ফোনে সুরজিতের সঙ্গে কথোপকথনের রেকর্ড বড়মা মন্দিরে ট্রাস্টি বোর্ডের সদস্যরা সংগ্রহ করেন। এরপর বড়মা মন্দির কমিটির পক্ষ থেকে নৈহাটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। শুক্রবার রাতে নৈহাটি থানার পুলিশ রিষড়া থেকে সুরজিৎকে গ্রেফতার করে। 

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সুরজিৎ ছাড়াও ওই পোর্টালে আরও এক মহিলা জড়িত রয়েছেন। সুরজিৎ ও ওই মহিলার বিভিন্ন ব্যাংকে একাধিক অ্যাকাউন্ট পাওয়া গিয়েছে। তাতে বিপুল টাকা নিয়মিত লেনদেন হওয়ার নমুনাও রয়েছে। বড়মা মন্দির ট্রাস্টি বোর্ডের সম্পাদক তাপস ভট্টাচার্য বলেন, 'বড়মার নাম করে পোর্টাল খুলে টাকা তোলা হচ্ছে আমরা তা জানতাম না। সম্প্রতি কলম্বিয়া থেকে এক ভক্ত টেলিফোনে আমাদের ঘটনাটি জানিয়েছেন। আমরা খোঁজখবর নিয়ে অভিযোগের সত্যতা খুঁজে পাই। তারপর নৈহাটি থানায় আমরা অভিযোগ দায়ের করি। পুলিশ ঘটনার তদন্তে নেমে হুগলির রিষড়া থেকে প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে। আমরা চাই, ওই প্রতারণা চক্রে আরও যারা জড়িত আছে, পুলিশ তাদের গ্রেফতার করুক।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া