রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পর্যটনের মরসুমে পর্যটকশূন্য বক্সা, ব্যাঘ্র প্রকল্পের বনাঞ্চলে বন্ধ হোটেল-হোমস্টে

Kaushik Roy | ২১ ডিসেম্বর ২০২৪ ২১ : ১৪Kaushik Roy

অতীশ সেন

 

বক্সা ব্যাঘ্র প্রকল্পের ভিতর সমস্ত হোম-স্টে ও রিসর্ট বন্ধের নির্দেশের জেরে বিপাকে পড়েছেন পর্যটন ব্যবসায়ীরা। জাতীয় গ্রিন ট্রাইবুনালের নির্দেশের পর বনদপ্তরের পক্ষ থেকে জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা। ২৩ ডিসেম্বর পর্যন্ত সমস্ত বুকিং বাতিল করে পর্যটকদের টাকা ফেরত দিচ্ছেন ব্যবসায়ীরা। পাশাপাশি কিছু পর্যটককে বনাঞ্চলের বাইরে থাকার ব্যবস্থা করা হয়েছে। আলিপুরদুয়ার ডিস্ট্রিক ট্যুরিস্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক মানব বক্সী জানিয়েছেন, ২৩ তারিখ আদালতের পরবর্তী শুনানির দিকেই এখন নজর রয়েছে তাঁদের। কিন্তু এই নিষেধাজ্ঞা বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইংরেজি বড়দিন ও নতুন বছরের ঠিক আগে বনদপ্তরের এই নিষেধাজ্ঞার জেরে এখন পর্যটকশূন্য হয়ে পড়েছে বক্সা টাইগার রিজার্ভ।

 

 

অন্যান্য বছর এই সময় পর্যটকের ভিড়ে লেগেই থাকে জয়ন্তী, সান্তালাবাড়ি, রায়মাটাং ও বক্সা ফোর্টের মতো জনপ্রিয় জায়গাগুলিতে। এই এলাকা জুড়ে ১৫০টির মত রিসর্ট এবং হোমস্টে রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে প্রায় ১০ হাজারের বেশি মানুষের রুজি রোজগার। বক্সায় নিষেধাজ্ঞার কারণে পর্যটকরা বর্তমানে জলদাপাড়া, লাটাগুড়ি, চিলাপাতা, ঝালং এবং গরুমারার মত জায়গায় ঘুরতে যাচ্ছেন। ব্যবসায়ীদের অভিযোগ, হাইকোর্ট স্পষ্টভাবে কোনও লিখিত নির্দেশ দেয়নি যে রিসর্ট বা হোম স্টে বন্ধ রাখতে হবে। বনদপ্তর এক প্রকার জোর করে এই নির্দেশিকা দিয়েছে।

 

 

অন্যদিকে, বনদপ্তর সূত্রে খবর, গ্রিন ট্রাইব্যুনালের ২০২২ সালের নির্দেশ অনুযায়ী বক্সা টাইগার রিজার্ভের ভেতরে কোনও বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকতে পারবে না। ৩০ নভেম্বর পর্যন্ত এই নির্দেশের ওপর স্থগিতাদেশ থাকলেও পরে তা আর নবীকরণ হয়নি। হাই কোর্টের সেই স্থগিতাদেশের মেয়াদ উঠে যেতেই জাতীয় গ্রীন ট্রাইবুনালের ২০২২ সালের ৩০ মে-এর পূর্ববর্তী আদেশনামা পুনরায় লাগু হয়ে গিয়েছে। যার জেরেই নোটিশ দিয়েছে বনদপ্তর। পর্যটনের মরসুমে ক্ষতির মুখে পড়ে হতাশ ব্যবসায়ীরা। সকলের নজর এখন ২৩ ডিসেম্বরের শুনানির দিকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া