বুধবার ০৮ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ২১ ডিসেম্বর ২০২৪ ২০ : ১৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরের দুটি শতাব্দী প্রাচীর মন্দির থেকে মূর্তির গহনা-সহ পুজোর একাধিক দ্রব্যাদি চুরির অভিযোগে শুক্রবার রাতে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করল জিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতরা দুষ্প্রাপ্য জিনিস পাচার চক্রের সঙ্গে জড়িত রয়েছে। শনিবার ধৃতদের সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন করে আদালতে পেশ করা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের নাম বান্টি দাস, বিশ্বজিৎ বিশ্বাস এবং আনসার শেখ। এদের মধ্যে বান্টির বাড়ি জিয়াগঞ্জ থানার সুকান্তপল্লীর হাটপাড়া এলাকায় এবং বিশ্বজিৎ ও আনসারের বাড়ি যথাক্রমে মুর্শিদাবাদ থানার শালবাগান এবং রামদাসপুর এলাকায়।
পুলিশ সূত্রের খবর, দিন দু'য়েক আগে জিয়াগঞ্জের শ্মশান ঘাট সংলগ্ন একটি কালী মন্দির এবং ঠিক পাশেই একটি শতাব্দী প্রাচীন শিব মন্দির থেকে কিছু দুষ্কৃতী মূর্তির সমস্ত গয়না এবং মন্দিরের ভেতরে থাকা পুজোর জন্য ব্যবহৃত শতাব্দী প্রাচীন বাসনপত্র এবং অন্যান্য জিনিস রাতের অন্ধকারে চুরি করে নিয়ে চলে যায়।
ঘটনার তদন্ত করতে নেমে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করতে শুরু করে পুলিশ। এরপরেই জানতে পারা যায়, মন্দিরে এই চুরির ঘটনায় স্থানীয় একটি দুষ্প্রাপ্য জিনিস পাচার চক্রের যোগ রয়েছে। তারপর পুলিশি অভিযানে গতকাল রাতে গ্রেপ্তার হয় এই তিনজন।
জিয়াগঞ্জ থানার এক আধিকারিক জানিয়েছেন, 'মন্দিরের চুরির ঘটনায় মূর্তির গয়না-সহ যে সমস্ত জিনিস চুরি গিয়েছিল তার সবটাই উদ্ধার করা সম্ভব হয়েছে এবং উদ্ধার হওয়া জিনিসের মধ্যে বেশ কিছু জিনিসের 'অ্যান্টিক ভ্যালু' খুব বেশি। ধৃতরা এই সমস্ত জিনিস অন্যত্র বিক্রি করার পরিকল্পনা করছিল বলে প্রাথমিক তদন্ত আমরা জানতে পেরেছি।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার