শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২১ ডিসেম্বর ২০২৪ ১৮ : ৫৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মন্দারমনিতে হোটেলের রুম থেকে এক তৃণমূল নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পর্যটনকেন্দ্রে। মৃত ব্যক্তির নাম আবুল নাসার। বয়স ৩৫ বছর। শনিবার হোটেলের ঘরের কাঁচ ভেঙে মৃতদেহটি উদ্ধার করা হয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের তরফে প্রাথমিক পর্যায়ের অনুমান এটি আত্মহত্যা। তবে পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে আবুলকে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই সব পরিষ্কার হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় দু'জনকে আটক করা হয়েছে।
বাড়ি উত্তর ২৪ পরগনার আমডাঙা আধাটা গ্রামের বাসিন্দা আবুল। তাঁর স্ত্রী সেখানকার পঞ্চায়েতের উপপ্রধান। আবুল জমিজমা সংক্রান্ত ব্যবসা করতেন। পুলিশ জানিয়েছে, দু'দিন আগে প্রতিবেশী এক যুবক ও দুই মহিলাকে নিয়ে মন্দারমনি এসেছিল আবুল। ঘুরতে আসা এক মহিলার শরীর আচমকা খারাপ হয়ে যাওয়ায় শুক্রবার তিনি বাড়ি ফিরে যান। মন্দারমনি আসার সময় আবুল বাড়িতে বলে এসেছিলেন ব্যবসার কাজে বাইরে যাচ্ছেন। তারপর শনিবার মৃত্যুর ঘটনার খবর দেওয়া হয় পরিবারকে।
মৃত যুবকের পরিবার ইতিমধ্যেই কাঁথি হাসপাতালে এসে পৌঁছেছেন। তাঁর বন্ধু ফইদুল রহমান জানিয়েছেন, ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই খুন হওয়ার সম্ভাবনা রয়েছে। আবুল তাঁর ব্যাবসায়ী সঙ্গীর ভাগ্নিকে নিয়ে কেন মন্দারমনি এলেন তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন ফইদুল। তবে বারাসতের এই তৃণমূল নেতার দাবি, এই ঘটনার পিছনে কোনও রাজনৈতিক যোগ নেই। মন্দারমনি থানার পুলিশ ওই মহিলা ও যুবককে আটক করেছে। মহিলার সঙ্গে সম্পর্কের কথাও পুলিশ উড়িয়ে দিচ্ছে না। অভিযোগ পেলে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার