রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২০ ডিসেম্বর ২০২৪ ০১ : ০৩Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: নভেম্বর পেরিয়ে তৃতীয় সপ্তাহে পড়েছে ডিসেম্বর। তবুও বোরো চাষের জল নিয়ে কোনও ঘোষণা না হওয়ায় চরম অনিশ্চয়তায় পশ্চিমবঙ্গের শস্যগোলা পূর্ব বর্ধমানের চাষীরা। বর্ষাকালে রাজ্যে তৈরি হওয়া বন্যা পরিস্থিতির জেরে ডিভিসি থেকে প্রতিনিধিত্ব তুলে নিয়েছিল রাজ্য সরকার। সে জন্যই কি এবারে বোরো ও রবি চাষে ডিভিসির জল ছাড়া নিয়ে সিদ্ধান্ত নিতে দেরি হল? জেলায় ডিভিসির জলে সেচসেবিত এলাকার চাষীরা তাই এখন জলের বন্টনের ও জল ছাড়ার দিকেই তাকিয়ে আছেন। গতবছর জল ছাড়ার বিষয়ে বৈঠক হয়েছিল ৩০ নভেম্বর।
সাধারণত, আমনের ধান কাটা শেষ হতে না হতেই পরবর্তী রবি চাষের পাশাপাশি বোরো চাষের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন চাষিরা। কিন্তু জেলার যে সমস্ত এলাকায় কেবলমাত্র ডিভিসির জলেই সিংহভাগ চাষ হয় সেই সমস্ত এলাকার চাষিরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করে বসে আছেন কবে থেকে ডিভিসির জল ছাড়া হবে। পূর্ব বর্ধমানের গলসী ১ ও ২ ব্লক,আউশগ্রাম-১, ভাতার, বর্ধমান ১ ও ২ ব্লক, জামালপুর ব্লক ডিভিসির জলে বোরো ও রবি শস্য চাষ হয়। তবে এক সঙ্গে সব ব্লকে সারা বছর জল পাওয়া যায় না। ডিভিসি সাধারণত রোটেশন অনুযায়ী সেচখালে জল ছাড়ে।
ভাতার ব্লকের চাষি শেখ ইব্রাহিম জানান, অন্যান্য বছর আমরা এতদিনে বীজ পুঁতে ফেলি। জানি না কী কারণে এবারে দেরি হল। প্রান্তিক চাষিরা তো আর সাবমার্শিবেলে জল নিতে পারে না। তাঁদের খুব অসুবিধা।
আউশগ্রাম-১ ব্লকের নওয়াদা গ্রামের বাসিন্দা কৃষক অশোক ঘোষের মতে, জল দেওয়ার বিষয়টি আগে জানতে পারলে আমাদের সুবিধা হয়। জল না দেওয়া হলে আমরা সেই ভাবে রবি চাষ করবো। কিন্তু ডিভিসি জল দেবে কি দেবে না সেই বিষয়টি পরিস্কার হচ্ছে না।
গলসি-২ ব্লকের চাষিরা জানান, কুরকুবা গ্রাম পঞ্চায়েতের প্রায় ১৮ হাজার একর পরিমাণ কৃষিজমিতে প্রায় ২০ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা চাষাবাদের জড়িত। ডিভিসির জলেই এখানে আমন ও বোরো চাষ হয়ে থাকে। এমনকি ডিভিসির জলের অভাবে ধান ছাড়া অন্য কোনো চাষও হয় না। গলসি এলাকার চাষিরা জানিয়েছেন, অন্যান্য বছর এই সময়ে ডিভিসির মাধ্যমে দামোদরে যে পরিমাণ জল ছাড়া হয়, এবারে তার থেকে বেশি জল ছাড়া হচ্ছে। এর পিছনেও তাঁরা অভিসন্ধি দেখছেন। যেহেতু রাজ্য সরকার ডিভিসি থেকে প্রতিনিধিত্ব সরিয়ে নিয়েছেন তাই সেই ফাঁকে এই জল ছেড়ে দেওয়া হচ্ছে। যদিও কেউ কেউ এমন অভিযোগও তুলেছেন যে, এই সময় এই বেশি পরিমাণ জল ছাড়ার পিছনে বালি মাফিয়াদের হাত থাকতে পারে। যেহেতু দামোদরে ছাকনি বসিয়ে বালি তোলা নিষেধ করা হয়েছে, তাই বেশি জল ছাড়া হলে ভালো বালি পাবেন বালি মাফিয়ারা।
যদিও শুক্রবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার জানিয়েছেন, বুধবার একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। মোটামুটিভাবে আগামী ৫ জানুয়ারি, ২০২৫ থেকে প্রথম পর্যায়ে রবি চাষের জল ছাড়া হবে। অন্যদিকে, বোরোর জল ছাড়া হবে ১২ জানুয়ারি থেকে।
পূর্ব বর্ধমান রাজ্যের শস্যগোলা। এই পরিচিতির পিছনে কিন্তু বোরোচাষের বিরাট ভূমিকা রয়েছে। বোরো, রবি চাষ পিছিয়ে গেলে শস্য উৎপাদন কমে যাবে। প্রভাব পড়বে গোটা রাজ্যেই। তাই চাষিদের চিন্তার কারণ। যেহেতু এবছর ডিভিসিতে রাজ্য সরকারের কোনেও প্রতিনিধি নেই, তাই কি এবারে সিদ্ধান্ত পিছিয়ে গেল? এই প্রশ্ন তুলতে শুরু করেছেন চাষিরা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার