রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

The Indian army personnel hatched plot with his wife to kill his paramour

রাজ্য | স্ত্রীর সঙ্গে পরিকল্পনা করেই প্রেমিকার খুনের সুপারি দিয়েছিল সেনাকর্মী

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ২০ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৩Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: প্রেমিকাকে সরাতে ভাড়াটে খুনি নিয়োগ করেছিল সামরিক বাহিনীর কর্মী অরুণ প্যাটেল। অভিযুক্ত ওই কর্মীকে পাঞ্জাব থেকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পেশ করা হয়েছে। 

গত নভেম্বর মাসে শিলিগুড়ি পুরনিগমের ৪২ নম্বর ওয়ার্ডের ভানুনগর এলাকার একটি বহুতলে পুষ্পা ছেত্রী নামে এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার হয়। মৃতা একাই থাকতেন। একটি পার্লারে কাজ করতেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল পুষ্পা ছেত্রীর। ওই ব্যক্তি সুপারি কিলার নিয়োগ করে তাকে খুন করিয়েছে। অরুণ প্যাটেল নামে ওই ব্যক্তি ভারতীয় সেনাবাহিনীর এক কর্মী। 

পুলিশ জানতে পারে, পুষ্পার সঙ্গে অরুণের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছিল। যা অরুণের স্ত্রী জানতে পারে। এরপর সম্পর্ক থেকে বেরিয়ে আসতে স্ত্রীকে সঙ্গে নিয়েই পুস্পাকে খুনের ষড়যন্ত্র করে অরুণ। নিয়োগ করে দুই ভাড়াটে খুনিকে। চেন্নাই থেকে এরপর খুনিকে গ্রেপ্তারের পর গোটা বিষয়টি জানতে পারে পুলিশ। অরুণের স্ত্রীকে গ্রেপ্তারের পর অরুণের সন্ধান করলেও তাকে পায়নি পুলিশ। 

অবশেষে পুলিশ জানতে পারে পাঞ্জাবে রয়েছে অরুণ। এরপর পাঞ্জাব থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের একটি সূত্র জানায়, ৭ নভেম্বর খুন করার পর খুনি ৮ নভেম্বর ট্রেনে চেন্নাই পালিয়ে যায়। ৯ নভেম্বর পুষ্পার দেহ উদ্ধার হয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া