রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১৯ ডিসেম্বর ২০২৪ ০৩ : ৪৫Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: স্ট্রোক হলে অনেক ক্ষেত্রে যেমন পর্যাপ্ত চিকিৎসার সময় পাওয়া যায় অনেক ক্ষেত্রে সেই সময়টাও পান না সাধারণ মানুষ। আবার এমনও হয় স্থানীয় হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা প্রকল্পের অভাবে ছুটতে হয় অন্যান্য হাসপাতালে বা শিকার হতে হয় রেফার রোগের। গবেষকদের মতে, স্ট্রোকের ক্ষেত্রে সাড়ে চার ঘণ্টার মধ্যে চিকিৎসা করানো অত্যন্ত জরুরি। এই সময়টাকে বলা হয় গোল্ডেন আওয়ার। কিন্তু হাসপাতালে সমস্যা কিংবা পর্যাপ্ত চিকিৎসা কাঠামোর অভাবে গোল্ডেন আওয়ারের মধ্যে চিকিৎসা করাতে পারেন না অনেকেই।
সেই কথা ভেবেই এবার নয়া ব্যবস্থা আনল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। গোল্ডেন আওয়ারের মধ্যে স্ট্রোকের চিকিৎসার ক্ষেত্রে থ্রমবলিসিস এবং থ্রমবেকটমি এই দুই ধরনের চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গিয়েছে এই দুই ধরনের পরীক্ষার মাধ্যমে বেশির ভাগ ক্ষেত্রেই সুস্থ হয়ে উঠেছেন মানুষ। রাজ্যজুড়ে সমস্ত হাসপাতালে যাতে এই পরিষেবা পায় আমজনতা সে কারণে এবার টেলিস্ট্রোক ব্যবস্থা চালু করল স্বাস্থ্য ভবন। বর্তমানে রাজ্যের ন’টি মেডিক্যাল কলেজে এই থ্রমবলিসিস এবং থ্রমবেকটমি চিকিৎসা ব্যবস্থা রয়েছে। টেলিস্ট্রোক ব্যবস্থার মাধ্যমে রাজ্যের মহকুমা হাসপাতাল সহ যেকোনও স্বাস্থ্যকেন্দ্র থেকে এই পরীক্ষা করাতে পারবেন মানুষ। টেলিস্ট্রোক কর্মসূচি টেলিমেডিসিনেরই আর এক রূপ।
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ইঙ্গিত পোর্টাল থেকে টেলিমেডিসিন পরিষেবা চালু হয়েছিল ২০২১ সালের ডিসেম্বর মাসে। সেখান থেকেই এবার এই টেলিস্ট্রোক পরিষেবা চালু হল। গোটা রাজ্যে মাত্র ন’টি হাসপাতাল থেকে বর্তমানে ৩২টি হাসপাতালে এই টেলিস্ট্রোক পরিষেবা চালু করা হয়েছে। প্রত্যেক জেলাতেই অন্তত একটি করে হাসপাতালে এই পরিষেবা রয়েছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। স্ট্রোকে আক্রান্ত কোনও রোগী ভর্তি হওয়া মাত্রই এই পরিষেবার মাধ্যমে বড় হাসপাতালে পৌঁছে যাবে রোগীর ডিটেলস। সেখান থেকেই চলে আসবে যাবতীয় রিপোর্ট। যে কারণে চিকিৎসায় বড়সড় পরিবর্তন আসবে বলেই মনে করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার