রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বৃহস্পতিবার রাতেই চিকেন'স নেকে অমিত শাহ, যাবেন বাংলাদেশ সীমান্তের রাণিডাঙায়

Kaushik Roy | ১৯ ডিসেম্বর ২০২৪ ০২ : ০৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: বৃহস্পতিবার রাতেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সীমা সুরক্ষা বল বা এসএসবি'র ৬১ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলিগুড়ি যাচ্ছেন তিনি। এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উত্তরবঙ্গ সফর নিয়ে জানিয়েছিলেন এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টারস-এর আইজি সুধীর কুমার। সেই বিষয়েই সিলমোহর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

 

বৃহস্পতিবার বিকেলে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে সুকান্ত জানান , 'আজই উত্তরবঙ্গে আসছেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। রাতে বাগডোগরা বিমানবন্দরে নেমে সড়কপথে পৌঁছবেন এসএসবি ক্যাম্পে। সেখানেই রাতে  থাকবেন তিনি।' আগামীকাল এসএসবি'র ৬১ তম প্রতিষ্ঠা দিবস। সেখানে অংশগ্রহণ করতেই অমিত শাহের উত্তরবঙ্গ সফর। জানা গিয়েছে, শুক্রবার এসএসবি'র প্যারেডে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেইসঙ্গে রয়েছে আরও কিছু সরকারি কাজ। সেগুলি সেরে পশ্চিমবঙ্গ থেকে  ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। 

 

এসএসবির সাংবাদিক সম্মেলনের পর থেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকে নিয়ে ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে। কারণ একদিকে বাংলাদেশের অশান্ত পরিবেশ এবং তার মাঝেই গুরুত্বপূর্ণ চিকেন'স নেক শিলিগুড়িতে অমিত শাহের আগমন। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা শিলিগুড়ির রানীডাঙ্গায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এসএসবি'র প্রতিষ্ঠা দিবসে প্রধান অতিথি হিসেবে। বাংলাদেশের এই অস্থির অবস্থার মাঝে গুরুত্বপূর্ণ চিকেন'স নেক শিলিগুড়িতে অমিত শাহ'র আগমন যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সকলেই। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, পশ্চিমবঙ্গে অন্যান্য সরকারি কাজ রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। যদিও এই কাজ  সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি সুকান্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া