রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | অস্ত্রোপচার করতে গিয়ে মহিলার শরীরে ধরা পড়ল অলৌকিক 'জিন' 

Kaushik Roy | ১৯ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪৭Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: নিজের শরীরে 'জিন' পুষে রেখেছেন। আর তাকে দিয়েই গ্রামের সমস্ত মানুষের চিকিৎসা করিয়ে সকলকে সুস্থ করে দেবেন। গ্রামের কোনও বাসিন্দার আর অস্ত্রোপচারের  জন্য চিকিৎসকের কাছে যাওয়ার দরকার হবে না । শরীরে পুষে রাখা জিন প্রয়োজনমতো গ্রামবাসীদের চিকিৎসা থেকে অস্ত্রোপচার সবই করে দেবে। এমনই বুজরুকি দিয়ে গ্রামবাসীদের 'ঠকাতে' গিয়ে ধরা পড়লেন দুই মহিলা।

 

 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের নবগ্রাম থানার খাজুরিয়া গ্রামে। জিনের ভয় দেখিয়ে গ্রামবাসীদের ঠকানোর চেষ্টার অভিযোগে উত্তেজিত মহিলারা ওই দুই মহিলাকে মারধর করেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বেশ কয়েকদিন ধরে দু'জন মহিলা নবগ্রামের কয়েকটি গ্রামে ঘোরাঘুরি করে গ্রামবাসীদের বোঝাচ্ছিলেন তারা নিজেদের শরীরে জিন পুষে রেখেছেন এবং তাদের অলৌকিক ক্ষমতা রয়েছে। ওই দুই মহিলা সকলকে জানিয়েছিলেন, কারও কোনও জটিল রোগ থাকলে তাকে আর চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার দরকার নেই। তাদের শরীরে বাসা বেঁধে থাকা জিন সেই রোগ নিমেষে দূর করে দেবে।

 

 

অলৌকিক জিনের উপর ভরসা করে নবগ্রামের বেশ কিছু বাসিন্দা ওই দুই মহিলাকে বেশ কয়েক হাজার টাকা দিয়েছিলেন। অভিযোগ এরপর এক মহিলা কয়েকজনকে অন্ধকার ঘরে নিয়ে গিয়ে নিজেই চিকিৎসা করেন । কিন্তু সেই চিকিৎসায় কেউ সুস্থ হননি বলে গ্রামবাসীদের দাবি।  বৃহস্পতিবার ফের ওই গ্রামে চারজনের জনের অস্ত্রোপচার করার জন্য শরীরে 'বাসা' বেধে থাকা ঐ জিনকে নিয়ে দুই মহিলা উপস্থিত হলে গ্রামবাসীদের তাদের  ঘিরে ধরেন। নিউটন মন্ডল নামে এক যুবক বলেন,'ওই দুই মহিলা গ্রামবাসীদের চিকিৎসার নাম করে অন্ধকার ঘরে নিয়ে যেতেন। তারপর এক মহিলা নিজেই অস্ত্রোপচার করতেন।

 

 

কিন্তু তিনি কোনও রকম চিকিৎসা বা অস্ত্রোপচার করতে জানেন না। জিনের নামে বুজরুকি দিয়ে বেশ কয়েক হাজার টাকা গ্রামবাসীদের কাছ থেকে নিয়েছেন। আজ আমরা বিক্ষোভ দেখানোর পর ওই মহিলা ১৮ হাজার টাকা ফেরত দিয়ে চলে যান।' যদিও সাগরদিঘি থানার মোড়গ্রাম এলাকার বাসিন্দা ওই মহিলা বারে বারেই দাবি করেন ,'আমার শরীরে গত দেড় দু'বছর ধরে জিন বাসা বেঁধেছে। তাকে ব্যবহার করে আমি লোকের চিকিৎসা এবং অস্ত্রোপচার করি। আমার চিকিৎসায় ইতিমধ্যেই বেশ কিছু মানুষ সুস্থ হয়ে উঠেছেন। এই গ্রামের লোকেরা বিশ্বাস না করায় আমি তাদের টাকা ফিরিয়ে দিয়েছি।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া