রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৯ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৫১Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: শহরে ক্রিসমাস উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনা করেন মমতা। আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। উদ্বোধনী মঞ্চ থেকেই আক্রমণ করলেন কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। তিনি বলেন, 'আম্বেদকরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে তাতে আমি স্তম্ভিত।'
বৃহস্পতিবার শহরে ক্রিসমাস কার্নিভালের পাশাপাশি রাজ্যের আরও ১৪টি চার্চে ক্রিসমাস উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, উদ্বোধন করেলেন দার্জিলিং মেলো টি ফেস্টেরও। ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে সেই অনুষ্ঠান। অ্যালেন পার্কের মঞ্চ থেকে মমতা বলেন, ''ক্রিসমাস মানে ভালোবাসা, আনন্দ, শান্তি, ঐক্য। আমরা সব ধর্ম, সব উৎসবকে ভালোবাসি। এই উৎসব এখন রাজ্যের সব জেলায় পালিত হয়। ২৪ ও ২৫ ডিসেম্বর এখানে (পার্ক স্ট্রিট) গাড়ি চলবে না। শুধু হাঁটা পথ থাকবে। রোজ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে।''
উদ্বোধনী মঞ্চ থেকে আম্বেদকর প্রসঙ্গে মমতা বলেন, ''বাবাসাহেব অম্বেডকরকে নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা শুনে আমি স্তম্ভিত!'' এর পরেই কেন্দ্রকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, আগে বড়দিন জাতীয় ছুটি হিসাবে গণ্য করত। বর্তমান কেন্দ্রীয় সরকার তা বাতিল করেছে। তিনি বলেন, ''আমরা কিন্তু বাতিল করিনি। আমরা ছুটি দিয়েছি। আমি নিজেও চার্চে যাই।''
গত মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যসভায় সংবিধানের পঁচাত্তর বছর নিয়ে বিতর্কের শেষে জবাবি বক্তৃতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ''এখন একটা ফ্যাশন হয়েছে, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর... এত বার ভগবানের নাম নিলে সাত জন্ম পর্যন্ত স্বর্গ লাভ হত।'' সেই মন্তব্য নিয়ে বুধবার থেকে দিল্লির রাজনীতিতে তুলকালাম। সরব কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দল।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার