রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ ডিসেম্বর ২০২৪ ২১ : ৩৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকা থেকে গ্রেপ্তার দুই যুবক। বুধবার ভোরে হরিহরপাড়া থানা এলাকার বহড়ান পঞ্চায়েতের দুটি পৃথক এলাকায় স্থানীয় পুলিশ,পশ্চিমবঙ্গ এসটিএফ-কে নিয়ে হানা দেনঅসম পুলিশের এসটিএফ-এর আধিকারিকেরা। এরপর সেখান থেকে গ্রেপ্তার করা হয় আব্বাস আলী এবং মিনারুল শেখ নামে দুই যুবককে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিনারুলের বাড়ি বহড়ানের কেদারতলা এলাকায় এবং আব্বাসের বাড়ি নিশ্চিন্তমোড়- এর কাছে।
তবে এলাকার লোকজন কিছু বোঝার আগেই রাতের অন্ধকারে দুই যুবককে নিয়ে মুর্শিদাবাদ ছেড়ে অসমের উদ্দেশে বেরিয়ে গিয়েছে আসাম পুলিশের বাহিনী। পুলিশ সূত্রের খবর, ধৃত যুবকের সঙ্গে আনসারুল্লা বাংলাদেশ এবং জেএমবি মডিউল-এর যোগ রয়েছে। ধৃত দুই যুবকের বিরুদ্ধে অসম পুলিশ বিএনএস-এর ৬১(২),১৪৭,১৪৮ এবং ১৪৯ ধারা এবং ইউএপিএ-র ১০,১৩,১৬, ১৮(বি) ও ২০ ধারায় মামলা রুজু করেছে। পাসপোর্ট আইনের ১২ (১)(এ) ধারাতেও ধৃতদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।
মিনারুলের বিরুদ্ধে আগে কোনও অপরাধে জড়িত থাকার অভিযোগ স্থানীয় লোকজন জানাতে পারেনি। ওই ব্যক্তি এলাকায় পাম্প মেশিন সারাই করত বলে জানা গিয়েছে। ধৃতের দাদা শামসুর শেখ বলেন, ’দীর্ঘদিন ধরে ভাইয়ের শরীর খুব খারাপ। ও জলের পাম্প মেশিন সারাই করত। মাঝে মধ্যে দিনমজুর হিসেবেও কাজ করত। পুলিশ ওকে কী কারণে ধরেছে আমরা ঠিক জানি না। প্রশাসন যে ব্যবস্থা নেবে আমরা তা মেনে নেব।‘
অন্যদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আব্বাস আলী এলাকায় যথেষ্ট 'কুখ্যাত' ছিল। সম্প্রতি একটি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কাজ শুরু করলেও তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রামের কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, এর আগেও একাধিকবার আব্বাস গ্রেপ্তার হয়েছে। তার বিরুদ্ধে নারী পাচারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
হরিহরপাড়া থানার এক আধিকারিক জানিয়েছেন-দুই যুবকের বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েকটি মোবাইল ফোন, পেনড্রাইভ এবং বেশ কিছু আপত্তিকর নথি উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, সম্প্রতি অসম পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারে মুর্শিদাবাদে বসে বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলাদেশ থেকে আতঙ্কবাদীদের ভারতে নিয়ে আসার পরিকল্পনা করছে ওই দুই যুবক। এরপরই মুর্শিদাবাদে আসাম পুলিশের হানা বলে জানা গিয়েছে
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার