রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Sumit | ১৯ ডিসেম্বর ২০২৪ ২০ : ৪৮Sumit Chakraborty
মিল্টন সেন,হুগলি: সোশাল মিডিয়ায় অসম্মানজনক পোস্ট। আর সেই পোস্টকে নিয়ে কথা বলতে গিয়েই বিপত্তি। পোস্ট নিয়ে অভিযুক্ত আসিফ হোসেন মোল্লার সঙ্গে কথা বলতে গেছিলেন দম্পতি। অভিযোগ তখনই দম্পতির গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে পাণ্ডুয়া থানার অন্তর্গত সারদা পল্লি এলাকায়।
দম্পতিকে গায়ে আগুন ধরিয়ে প্রাণে মেরে ফেলবার চেষ্টার অভিযোগে ওই এলাকা থেকেই অভিযুক্ত আসিফকে গ্রেপ্তার করেছে পাণ্ডুয়া থানার পুলিশ। অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন পান্ডুয়ার ক্ষীরকুন্ডির বাসিন্দা অলক হাজরা এবং তাঁর স্ত্রী মৌসুমী হাজরা। দুজনই বর্তমানে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে খবর, ক্ষীরকুন্ডি গ্রামের তারক চন্দ্র হাজরা নামে এক ব্যক্তি বুধবার পান্ডুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তার অভিযোগ পান্ডুয়ার কলিশন্ডার বাসিন্দা আসিফ হোসেন মোল্লা বেশ কিছুদিন ধরেই তারক বাবুর ভাইপো অলক হাজরার বিরুদ্ধে সমাজ মাধ্যমে নানান অসম্মানজনক পোস্ট করেছে। আসিফের সঙ্গে অলকের পুরনো ব্যবসায়িক যোগাযোগ ছিল বলেও জানান তিনি।
বর্তমানে আসিফের সমাজ মাধ্যমে করা অলকের বিরুদ্ধে অসম্মানজনক পোস্টগুলি নিয়ে বুধবার কলিসান্ডায় আসিফের বাড়িতে গিয়ে পৌঁছায় অলক ও তার স্ত্রী মৌসুমী হাজরা এবং বেশ কয়েকজন। সেই সময় আসিফকে বাড়ি থেকে ডেকে সমাজ মাধ্যমে করা পোস্টগুলিকে ডিলিট করে দিতে বলে অলক-মৌসুমীরা। সেই নিয়ে তাদের মধ্যে বচসা বাধে। তখন আসিফ ওই দম্পতিকে প্রকাশ্যেই আরও অপমান করে। সহ্য করতে না পেরে অলোক সেখানে দাঁড়িয়ে আত্মহত্যার চেষ্টা করে। সে নিজের গায়ে এবং তার স্ত্রী মৌসুমীর গায়ে পেট্রোল ঢেলে নেয়।
অভিযোগ, সেই সময়ই আসিফ তাদের গায়ে আগুন ধরিয়ে দেয়। গুরুতরভাবে আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পান্ডুয়া হাসপাতালে ও পরে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরেই অলকের কাকা তারক চন্দ্র হাজরা পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই রাতেই অভিযুক্ত আসিফ হোসেন মোল্লাকে পান্ডুয়ার সারদাপল্লী সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পান্ডুয়া থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ আদালতে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার