শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৯ ডিসেম্বর ২০২৪ ১৮ : ২৩Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এ যেন উলটপুরাণ। ধরা পড়ল পঞ্চায়েতের 'সচিব'জির নতুন রূপ। ওটিটি প্লাটফর্মে বিখ্যাত 'পঞ্চায়েত' ওয়েব সিরিজে পঞ্চায়েত সচিবজি যেখানে নিজের এলাকার উন্নয়নের জন্য বিধায়কের বিরুদ্ধে যেতেও পিছুপা হননি সেখানে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে চিত্রটা একেবারেই উলটো। প্রায় দু'কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার হলেন সুতির বহুতালী গ্রাম পঞ্চায়েতের সচিব অশোক কুমার ঘোষ। সুতি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে। বর্তমানে পুলিশ হেফাজতে থাকা অশোক কুমার ঘোষকে আগামিকাল ফের জঙ্গিপুর মহকুমা আদালতে তোলা হবে বলে সূত্রের খবর।
জেলা প্রশাসন সূত্রের খবর, ২০২১- ২৩ সালের পঞ্চম ফিন্যান্স কমিশনের আর্থিক গরমিলের মামলার তদন্ত করতে গিয়ে অশোক কুমার ঘোষের নাম উঠে আসে। পরে পুলিশ জানতে পারে অশোক কুমার ঘোষ পঞ্চায়েত অফিসের প্রায় দু'কোটি টাকা তছরূপের সঙ্গে জড়িত ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালে ওই পঞ্চায়েতে সচিবের পদে যোগ দেন ফরাক্কা থানার মহাদেবপুর এলাকার বাসিন্দা অশোক কুমার ঘোষ। ২০১৮ সাল থেকে ওই পঞ্চায়েতে এক্সিকিউটিভ অফিসার না থাকায় অশোক দীর্ঘ সময় দুটি দায়িত্ব সামলেছেন। ২০২১-২২ সালে এসে ধরা পড়ে সচিবের সই ব্যবহার করে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের প্রায় ২.২৮ কোটি টাকা কাজ না করে ব্যাঙ্ক থেকে তুলে নেওয়া হয়েছে।
সূত্রের খবর, সুমনা মন্ডল ওই পঞ্চায়েতের প্রধান থাকাকালীন সময়ে পঞ্চায়েতের অধীনে থাকা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য সরকারের বরাদ্দ 'টাইড' এবং 'আন'টাইড' ফান্ডের টাকা কাজ না করেই তুলে নেওয়া হয়েছে। প্রশাসনের অনুমান এই অনৈতিক কাজে অশোক কুমার ঘোষের সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারেন।
ঘটনাটি নজরে আসার পর গতবছর ডিসেম্বর মাসে সুতি-১ ব্লকের বিডিও অরূপ কুমার সাহা সুতি থানায় একটি অভিযোগ দায়ের করেন। যার ভিত্তিতে সম্প্রতি গ্রেপ্তার হয়েছেন 'সচিব'।
এই বিষয়ে সুতি ১ বিডিও জানিয়েছেন, ওই পঞ্চায়েতে পঞ্চম ফিন্যান্স কমিশনের হিসেবে আমরা কিছু গরমিল পাই। তারপর তদন্তে শেষে অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ)-এর নির্দেশে আমি সুতি থানায় লিখিত অভিযোগ করেছিলাম। সেই মামলায় পুলিশ পঞ্চায়েত সচিবকে গ্রেপ্তার করেছে।'
এই বিপুল টাকার আর্থিক দুর্নীতির পেছনে অশোক কুমার ঘোষ ছাড়া আর কেউ জড়িত রয়েছে কিনা তাও তদন্ত করে দেখছে সুতি থানার পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার