রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | Dhuliyan: ধুলিয়ানে পুলিশের সামনেই চলল বোমাবাজি, ধৃত ১৩

Rajat Bose | ০৫ ডিসেম্বর ২০২৩ ১২ : ১৭Rajat Bose
‌আজকাল ওয়েবডেস্ক:‌ ধুলিয়ানে দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব। পুলিশের সামনেই চলল বোমাবাজি। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রসঙ্গত, দুই গোষ্ঠীর সংঘর্ষে সোমবার রাতে উত্তপ্ত হয়ে ওঠে ধুলিয়ান পুরসভার আট নম্বর ওয়ার্ড। পুলিশকে লক্ষ্য করে হয় বোমাবাজি। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, ‘‌সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’‌ 
স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে, ধুলিয়ান পুরসভার বর্তমান চেয়ারম্যান ইনজামুল ইসলামের সঙ্গে ধুলিয়ান পুরসভার আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পারভেজ আলমের দ্বন্দ্ব দীর্ঘদিনের। পারভেজ কংগ্রেসের টিকিটে পুরসভা নির্বাচনে জিতলেও মাস খানেক আগে তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। এরপর থেকেই এলাকা দখলের লড়াইকে কেন্দ্র করে কাউন্সিলরের সঙ্গে চেয়ারম্যানের দ্বন্দ্ব তীব্র হয়ে ওঠে। 
৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, কাউন্সিলরের ভাইয়ের একটি অডিও ক্লিপ ঘিরে সোমবার সকাল থেকেই পুরসভার চেয়ারম্যানের সঙ্গে কাউন্সিলর গোষ্ঠীর ঝামেলা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দুপুরে ওই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়। কিন্তু মধ্যরাতে নতুন বাজার এলাকায় কাউন্সিলরের সঙ্গে চেয়ারম্যান গোষ্ঠীর লড়াই বেঁধে যায়। দু’‌পক্ষের সংঘর্ষের সময় এলাকায় বেশ কয়েক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ। 
যদিও ধুলিয়ান পুরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম এই ঘটনায় জড়িত থাকার অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। পারভেজ আলম বলেন, ‘‌আমার বাড়িতে বোমাবাজি হয়েছে। গোটা ঘটনা পুলিশকে জানানো হয়েছে।’‌ 

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া