রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হয় ব্যবস্থা নিন নয়তো ঘেরাও করব, জেলার নার্সিংহোম প্রসঙ্গে সিএমওএইচ-কে হুঁশিয়ারি বিধায়কের 

Riya Patra | ১৮ ডিসেম্বর ২০২৪ ০২ : ০৫Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ব্যাঙের ছাতার মতো বেড়ে চলেছে নার্সিংহোম। অথচ সঠিক পরিষেবা নেই। উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে ঘেরাও হবেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ। বুধবার পূর্ব বর্ধমানের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে জেলার সিএমওএইচ-এর সামনেই একথা বলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস বিধায়ক খোকন দাশ। অনুষ্ঠানে সিএমওএইচ ডাঃ জয়রাম হেমব্রম ও বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ দাশ ছাড়াও ছিলেন বিভিন্ন নার্সিংহোমের সঙ্গে যুক্ত চিকিৎসক ও অন্যরা। 

এদিন বর্ধমানের গোদায় প্রোগ্রেসিভ নার্সিংহোম অ্যান্ড হসপিটালস অ্যাসোসিয়েশন-এর বার্ষিক সভা ছিল। যেখানে আমন্ত্রিত ছিলেন বিধায়ক, পুর চেয়ারম্যান, সিএমওএইচ ও অন্যরা। বক্তব্য রাখতে গিয়ে বেশ কয়েকটি নার্সিংহোমের পরিষেবা নিয়ে প্রথমে চেয়ারম্যান ও পরে বিধায়ক সরব হন। খোকন বলেন, কেন জনসাধারণ বাইরে চিকিৎসা করাতে যাচ্ছে সেটা ভাবতে হবে। পরিষেবার নাম করে মানুষকে ঠকানো যাবে না।‌ 

বিধায়কের অভিযোগ, স্বাস্থ্য নিয়ে আমাদের মুখ্যমন্ত্রীর যথেষ্ট সদিচ্ছা আছে। কিন্তু জেলার কয়েকটি নার্সিংহোম স্বাস্থ্যসাথীকে ব্যবসায় পরিণত করে ফেলেছে। এটা হতে দেব না। এরপরেই বিধায়ক সিএমওএইচের উদ্দেশে বলেন, ঠিকভাবে লাইসেন্স দিন। প্রয়োজনে ব্যবস্থা নিন। নয়তো আপনাকেই ঘেরাও করব। 

যদিও বিধায়কের এই মন্তব্য নিয়ে আয়োজক সংগঠনের চেয়ারম্যান শেখ আলহাজউদ্দিন বলেন, বিধায়ক একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। এগুলো বলতে হয়। পাশাপাশি জেলার একটি নার্সিংহোম নিয়ে চেয়ারম্যান নিজেই জানান, ওই নার্সিংহোম নিয়ে তাঁদেরও ক্ষোভ আছে। তাঁর দাবি, সব পেশায় ভালো ও মন্দ আছে। 

অন্যদিকে বিধায়কের এই ঘেরাও করার প্রসঙ্গে সিএমওএইচ মৃদু হেসে তাঁকে বলেন, ঘেরাও করুন। আলোচনা হবে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া