রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | পরপর সাফল্য, তদন্তে জনপ্রিয় হচ্ছে 'ফরাক্কা মডেল', পুরস্কৃত চার পুলিশ আধিকারিক

Pallabi Ghosh | ১৮ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ফরাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার জন্য পুরস্কৃত হলেন ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক নীলোৎপল মিশ্র সহ মোট চারজন অফিসার। বুধবার জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক ছাড়াও এই মামলার তদন্তকারী অফিসার এবং 'সিট'-এর দুই সদস্যকে পুরস্কৃত করেন। পুলিশ সূত্রে জানা গেছে, চার আধিকারিকের হাতে তাঁদের ভাল কাজের স্বীকৃতি স্বরূপ 'অ্যাপ্রিসিয়েশন লেটার' এবং নগদ আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।  এছাড়াও চার পুলিশ আধিকারিকের প্রত্যেকে নিজেদের চাকরির সার্ভিস বুকে 'গুড সার্ভিস মার্ক' পেয়েছেন। 

জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় বলেন, 'এই মামলার তদন্তের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত চার আধিকারিককে আজ পুরস্কৃত করা হয়েছে।' 
প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ফরাক্কা রেল কলোনি এলাকার বাসিন্দা বছর দশকের এক নাবালিকা। এর প্রায় ৩ ঘণ্টা পর দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। ফরাক্কা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয় দীনবন্ধু। পরে তাকে জেরা করে জানা যায় ওই নাবালিকার খুন- ধর্ষণের ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত। তাকেও গ্রেপ্তার করে পুলিশ। 
 
নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় মাত্র ২১ দিনের মধ্যে দুই অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিল ফরাক্কা থানার পুলিশ। এরপর ৬১ দিনের মধ্যে গোটা বিচার প্রক্রিয়ার সম্পূর্ণ হয় এবং আদালত দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে করে একজনকে মৃত্যুদণ্ড এবং অপরজনকে আজীবন কারাবাসের সাজা শোনায়। 

গোটা তদন্ত প্রক্রিয়া যাতে 'ফুল প্রুফ' হয় তা সুনিশ্চিত করতে একদিকে যেমন পুলিশ সুপার নিজে গোটা বিষয়টির দিকে নজর রেখেছিলেন, তেমনিই ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে তদন্তকারী অফিসাররা দিনরাত এক করে বিভিন্ন তথ্য প্রমাণ এবং ফরেন্সিক রিপোর্ট দ্রুত সংগ্রহ করেছেন। রাজ্যে প্রথমবার এই মামলায় 'ড্রোন ম্যাপিং' করা হয়। 

রাজ্য পুলিশের শীর্ষ স্তর থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে, ফরাক্কার নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার তদন্ত এবং বিচার প্রক্রিয়ার বিস্তারিত জানতে ইতিমধ্যে একাধিক রাজ্যের পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। তদন্ত প্রক্রিয়ার 'ফরাক্কা মডেল' নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন 'ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে'র তরফ থেকেও বিস্তারিত খোঁজ নেওয়া হয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া