রবিবার ০৫ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৮ ডিসেম্বর ২০২৪ ১৪ : ১৩Pallabi Ghosh
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার : আলিপুরদুয়ার শহরে বাইক সওয়ার বন্দুকবাজ যুবকের গুলিতে এক মহিলার মৃত্যু হল। গুলিবিদ্ধ হলেন আরও এক কিশোর। ঘটনায় হতভম্ব শহরবাসী। গুলি ছোড়া যুবকটিকে জনতা ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশি নজরদারিতে তার চিকিৎসা চলছে। তার পরিচয়, সে কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল এবং কেন এমন ঘটনা ঘটালো তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গিয়েছে মঙ্গলবার আনুমানিক রাত ৮ টা নাগাদ আলিপুরদুয়ার শহরের ১৩ নম্বর ওয়ার্ডের সমাজপাড়া এলাকায় এক যুবক বাইক চালিয়ে আসে। এরপরই সে হঠাৎ বন্দুক বের করে এক বৃদ্ধা মহিলার দিকে তাক করে গুলি চালায়। সে সময় ওই মহিলা বাড়ির পাশের রাস্তায় বসে আগুন পোহাচ্ছিলেন। মাথায় গুলিবিদ্ধ হয়ে অচৈতন্য হয়ে পড়েন কৌশিলা মাহাত নামে এক মহিলা। ঘটনার আকস্মিকতায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত ও হতচকিত হয়ে পড়েন। তাঁরা ওই মহিলার শুশ্রূষা করার চেষ্টা করেন। গুলিবিদ্ধ মহিলাকে উদ্ধার করে আলিপুরদুয়ার হাসপাতালে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
গুলি করে মহিলাকে খুন করা ওই যুবক এরপরই বাইকে করে এলাকা থেকে পালানোর চেষ্টা করে। স্থানীয় বাসিন্দারা তার পিছু ধাওয়া করে। পালিয়ে যাওয়ার সময় ওই যুবক ইটখোলা এলাকায় আবার গুলি চালায়। তাতে আরেক কিশোর গুলিবিদ্ধ হয়। নবম শ্রেণির ওই কিশোরের পায়ে গুলি লাগে বলে জানা গিয়েছে। তখনই স্থানীয় বাসিন্দারা বন্দুকবাজ ওই যুবককে ধরে ফেলে। এরপরই তাকে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা।
মারধরে গুরুতর জখম হয় বন্দুকবাজ। গুলিবিদ্ধ স্থানীয় কিশোর এবং বন্দুকবাজ যুবক দু'জনেই আলিপুরদুয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা। কী কারণে ওই যুবক গুলি চলেছে, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার