রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৭ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৫৯Pallabi Ghosh
অতীশ সেন, ডুয়ার্স: সাত মণ ধান সাবাড় করেই ক্ষান্ত হল না, যাওয়ার পথে শুঁড়ে করে ধানের বস্তা নিয়ে জঙ্গলে ফিরল হাতি। সেখানে দাঁড়িয়ে আয়েশ করে সাবাড় করল বয়ে আনা সেই ধান। কোনও পোষা বা কুনকি হাতির এমন কাণ্ড নয়, পুরোপুরি বুনো একটি হাতি এমনই ঘটনা ঘটাল মেটেলিতে।
সোমবার রাত সাড়ে বারোটা নাগাদ জলপাইগুড়ি জেলার মেটেলি ব্লকের উত্তর অঞ্চলপাড়ার নমিতা রায় নামের এক বাসিন্দার বাড়িতে খাবারের লোভে হানা দেয় একটি বুনো হাতি। শীতের রাতে ওই বাড়ির সকলেই তখন ঘুমে আচ্ছন্ন ছিলেন। হঠাৎ ঘরের টিনের বেড়া হুড়মুড়িয়ে ভাঙার আওয়াজে তাঁরা উঠে দেখেন, তাঁদের বাড়িতে হানা দিয়েছে একটি হাতি। বাড়ির সকলে প্রাণ হাতে করে কোনও রকমে বাড়ি থেকে পালিয়ে বাঁচেন। এর পরই হাতিটি নিশ্চিন্তে সেই বাড়িতে মজুত ধান খাওয়াতে মন দেয়।
গ্রামে হাতির হানার বিষয়টি বুঝতে পেরে, কিছুক্ষণ পর স্থানীয়রা চিৎকার করা শুরু করলে হাতিটি বিরক্ত হয়ে আবার জঙ্গলের পথ ধরে। তবে যাওয়ার সময় সকলকে অবাক করে শুঁড়ে পেচিয়ে একটি ধানের বস্তা নিয়ে সে দুলকি চালে রওনা দেয়। জঙ্গলে ফিরে সেই খাবারও সাবাড় করে হাতিটি। ঘটনায় ওই এলাকার বাসিন্দারা আতঙ্কিত ও বিস্মিত। গ্রামে হাতির হানা রুখতে তাঁরা রাতে বনকর্মীদের টহলদারীর দাবি জানিয়েছেন। পাশাপাশি তাঁদের সার্চ লাইট বিতরণ করার দাবিও স্থানীয়রা বনকর্মীদের জানান। ঘটনায় বনদপ্তরের পক্ষ থেকে উপযুক্ত পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে।
অরণ্যের আয়তন হ্রাস, জঙ্গলে খাদ্যাভাব, জঙ্গল লাগোয়া এলাকায় বসতি স্থাপন ও চাষাবাদের জেরে বদলাচ্ছে ডুয়ার্সের হাতিদের খাদ্যাভ্যাস। ডুয়ার্সের বিভিন্ন এলাকায় হাতির দলের রান্নাঘর, ভাঁড়ার ঘর এবং জঙ্গল লাগোয়া স্কুলগুলিতে হানা দিয়ে সেখানে রাখা খাবার, রেশন ও মিড-ডে-মিলের চাল উদরসাৎ করা কিংবা গালামালের দোকান ভেঙে মুখরোচক খাবার খাওয়ার ঘটনা প্রায় নিয়মিত হয়ে দাঁড়াচ্ছে।
ইদানিং হাতির দলের একই রাতে একাধিক ব্যক্তির রান্নাঘরে হানা দিয়ে আনাজপাতি ও লবণ খাবার ঘটনা ঘটতেও দেখা যাচ্ছে। পরিবেশপ্রেমীরা হাতির খাদ্যাভ্যাসের পরিবর্তন এবং তাদের দেহে প্রাকৃতিক খনিজ লবণের ঘাটতিকেই এর কারণ হিসেবে দেখছেন। জঙ্গলে যে সমস্ত খাবার প্রাকৃতিকভাবে পাওয়া যায়, তার তুলনায় অধিক পুষ্টিকর ও ক্যালোরি যুক্ত খাবার সহজে লাভ করার লোভেই হাতির দল এখন লোকালয়ে হানা দিচ্ছে। মুদি দোকান, রেশানের গোডাউন এবং বাড়ির ভাঁড়ারঘর'কে তারা টার্গেট বানাচ্ছে।
হাতির দলের আরেক পছন্দের টার্গেট এখন বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও জুনিয়র হাই স্কুল। সাধারণত এই স্কুল গুলির পরিকাঠামো খুব একটা ভাল নয়। ইটের দেওয়াল ও টিনের চালের এই স্কুলগুলি ভেঙে ভেতরে ঢুকতে তাদের খুব একটা বেগ পেতে হচ্ছে না। এছাড়াও স্কুলে হানা দিলে গৃহস্থের বাড়ির মতো প্রতিরোধের সম্মুখীনও তাদের কম হতে হয়। মিড-ডে-মিলের জন্য প্রতিটি স্কুলেই মজুত রাখা হয় চাল, ডাল ও আনাজপাতি। সহজেই হাতির দল তা খেয়ে জঙ্গলে ফিরছে।
হাতির হানা ঠেকাতে জঙ্গল লাগোয়া এলাকায় হাতির পছন্দের ফসল চাষের বদলে বিকল্প চাষ, বাড়িতে বেশি পরিমান আনাজ মজুত না করা, আনাজ মজুত করতে হলে বাড়িতে কিম্বা স্কুলের ভেতরেই গর্ত করে একটি আন্ডারগ্রাউন্ড চেম্বার নির্মাণ করে সেখানে চাল-ডাল মজুত, গ্রামে হাতি ঢোকার বিষয়টি জানতে অ্যালার্ম সিস্টেম স্থাপনের মতোও বিভিন্ন পদক্ষেপ সহ দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে এই সমস্যার সমাধান অনেকাংশেই করা সম্ভব বলে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার