রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হাওড়ায় বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ, কবে মিলবে?

Sumit | ১৭ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১৯Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: টানা ১৮ ঘণ্টা পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ায়। পাইপ লাইনে একাধিক মেরামত এবং ভাল্ভ প্রতিস্থাপন করা হবে। এর ফলে হাওড়া শহরের বাসিন্দাদের পানীয়জল সমস্যার মধ্যে পড়তে হতে পারে। পুরসভার সরবরাহ করা পানীয় জল বন্ধ থাকার ফলে সাধারণ মানুষজন জলের ড্রাম সংগ্রহ করতে দোকানে ভিড় জমাচ্ছেন। 

 

উত্তর হাওড়ার মানুষের দীর্ঘদিনের দাবীকে মান্যতা দিয়ে ঘুসুড়ির নস্করপাড়া অঞ্চলে গড়ে উঠছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। তৈরি করছে হাওড়া পুরসভা। বাজেট প্রায় তিনশো কোটি টাকা। এর ফলে বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সমস্যা দূর হবে। এখন পাইপ লাইনের মাধ্যমে যে জল মিলছে তা পদ্মপুকুর জল প্রকল্পের। পুরসভার পাইপ লাইনে জরুরি কাজের জন্যই জল সরবরাহ বন্ধ থাকবে। 

     

হাওড়া পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮ ডিসেম্বর বেলা সাড়ে ১২টা থেকে জল সরবরাহ বন্ধ থাকবে ১৯ ডিসেম্বর সকাল ৭টা পর্যন্ত। জরুরি কাজের জন্যেই পানীয় জল সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। বাসিন্দাদের জন্য পানীয় জলের গাড়ি বিভিন্ন এলাকায় পাঠানো হবে। পুরসভার এক আধিকারিকের কথায়, জরুরি মেরামত এবং যন্ত্র বসানোর কাজের জন্যই পানীয় জল সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে। তবে বৃহস্পতিবার সকাল থেকে পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে। 

 

পুরসভার তরফে এই ঘোষণা হতেই পানীয় জল সংগ্রহ করছেন বাসিন্দারা। স্থানীয় দোকানে জলের ড্রামের অর্ডার দিয়ে রেখেছেন। বাসিন্দাদের কথায়, পুরসভা এলাকায় জলের গাড়ি পাঠালেও মানুষের লম্বা লাইন পড়বে। তাই জল সংগ্রহ করতে হচ্ছে। এর আগে চলতি মাসে পাইপ লাইন ফেটে হাওড়ার ১২টি ওয়ার্ডে জল বন্ধ ছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া