রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | ৩০ টাকায় সমতল থেকে পাহাড়ে! শীতের মরশুমে এই গ্রামে গেলে চোখ ঘুরে যাবে

Pallabi Ghosh | ১৭ ডিসেম্বর ২০২৪ ২০ : ৫৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: শীত মানেই পিকনিকের হাতছানি। আলসে রোদ পিঠে দিয়ে, খাওয়া আর গল্পে মেতে ওঠা। সমতল থেকে পাহাড়, বড়দিন বা নতুন বছরের শুরুর দিনে পিকনিকের জন্য ভিড় হয় বিশেষ বিশেষ জায়গায়। প্রতি বছরই শীতে চড়ুইভাতি বা পিকনিকের জন্য খুঁজে বের করা হয় নতুন জায়গা। হিমালয়ের কোলে উত্তরবঙ্গে পিকনিকের জন্য কোলাহলমুক্ত এই জায়গাটি পিকনিকের জন্য একবার ঘুরে এলে মন্দ হয় না। 

শিলিগুড়ি থেকে মাত্র ২১ কিলোমিটার দূরে পিকনিক বা ঘুরতে যাওয়ার জন্য এমএম তরাই নামে এই গ্রামটি যথেষ্টই আকর্ষণীয়। গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে বালাসন নদী। এখান থেকে দেখা যাবে মিরিক ও কার্শিয়াং-এর পাহাড়ের দৃশ্য। ইচ্ছে করলে নদীর জলে পা ডুবিয়ে উপভোগ করা যায় সেই মুহূর্তগুলি। ফলে নদী ও পাহাড়, দুইয়ের সৌন্দর্যই পাওনা হবে পর্যটকদের। সমতল থেকে যারা পাহাড়ে বেড়াতে যাবেন তাঁরাও ইচ্ছে করলেই শুধু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এই গ্রামে যেতে পারেন। 

কীভাবে যাবেন? শিলিগুড়ি থেকে যাত্রীবাহী বাসে জনপ্রতি ৩০ টাকা ভাড়ায় বাগডোগরা পানিঘাটা মোড় এবং সেখান থেকে ছোট গাড়িতে জনপ্রতি ৩০ বা ৪০ টাকার বিনিময়ে পৌঁছে যাওয়া যাবে এমএম তরাইয়ে। কার্শিয়াং ডিভিশনের বাগডোগরা ফরেস্ট রেঞ্জের তরফে এই জায়গাটিকে 'ইকো ট্যুরিজম স্পট' হিসেবে বেছে নেওয়া হয়েছে। ফলে পিকনিকের মরশুম শুরু হতে না হতেই শুরু হয়েছে সৌন্দর্যায়নের কাজ। 

যার মধ্যে রয়েছে নদী সংস্কার। সেইসঙ্গে দোলনা ও বাঁশের সেতুর মতো বিভিন্ন আকর্ষণীয় জিনিস গড়ে তোলা হয়েছে। এখান থেকে যাওয়া যাবে পানিঘাটা, দুধিয়া ব্রিজ এবং মিরিক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া