সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

bsf women's rafting team in hooghly

রাজ্য | সচেতনতার বার্তা নিয়ে জলপথে হুগলিতে বিএসএফের মহিলা র‌্যাফটিং টিম

Rajat Bose | ১৬ ডিসেম্বর ২০২৪ ০২ : ৩৭Rajat Bose

মিল্টন সেন, হুগলি:‌ ঋষিকেশ থেকে জলপথে বাঁশবেড়িয়া পৌঁছল বর্ডার সিকিউরিটি ফোর্সের মহিলা র‌্যাফটিং টিম। বীরত্বের সঙ্গে তুলে ধরল নারীশক্তির সঙ্গে পরিবেশ সচেতনতার বার্তা। গঙ্গায় র‌্যাফটিং শুরু হয়েছিল ঋষিকেশ থেকে। গঙ্গোত্রী থেকে ২ নভেম্বর রওনা হয়ে সোমবার বর্ডার সিকিউরিটি ফোর্সের ২০ জন মহিলা প্রহরী পৌঁছন বাঁশবেড়িয়ায়। মাঝে সমস্যা সৃষ্টি হয়েছিল। বিপদে পড়েছিল র‌্যাফটিং টিম। প্রয়াগরাজে কুম্ভ মেলার জোর প্রস্তুতি চলছে। সেখানে তৈরি হচ্ছে পিপে ব্রিজ। পিপে ব্রিজের সরু চ্যানেলের মধ্য দিয়ে যাওয়ার সময় একটি র‌্যাফট উল্টে যায়। ফলে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয় র‌্যাফটিং টিমকে।

সোমবার বাঁশবেড়িয়ায় টিমকে অভ্যর্থনা জানাতে হাজির ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের কৃষ্ণনগর সেক্টরের ডিআইজি সঞ্জয় কুমার, বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী, উপপুরপ্রধান শিল্পী চ্যাটার্জি সহ একাধিক বিএসএফ আধিকারিকরা। স্বাগত অনুষ্ঠানে পঞ্চাননতলা ঘাটে ৩২ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ান এবং র‌্যাফটিং দলের উদ্যোগে গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। এই প্রসঙ্গে বিএসএফের ডিআইজি সঞ্জয় কুমার জানিয়েছেন, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং জাতীয় পরিচ্ছন্ন গঙ্গা মিশনের যৌথ উদ্যোগে এই র‌্যাফটিং অভিযান পরিচালিত হচ্ছে। এখনও পর্যন্ত ৪৩ দিনের যাত্রা অতিক্রম করে দলটি সোমবার বাঁশবেড়িয়া পৌঁছেছে। মোট ৫৩ দিনের এই অভিযানে ২৫০০ কিলোমিটার পথ অতিক্রম করার পরিকল্পনা রয়েছে। এই পর্যন্ত তারা ২১০০ কিলোমিটার জলপথ অতিক্রম করতে সক্ষম হয়েছে। এই অভিযানের প্রতিটি জায়গায় দলটি স্থানীয় স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে নারী ক্ষমতায়ন এবং পরিচ্ছন্ন গঙ্গার বার্তা তুলে ধরছে। অভিযানের সময় তারা বিভিন্ন বিপদের সম্মুখীন হয়েছে, যার মধ্যে জলজ প্রাণীর আক্রমণও রয়েছে। তবুও, তাঁদের এই অদম্য সাহসিকতা নারী শক্তির উদাহরণ এবং পরিবেশ রক্ষার প্রতি দৃষ্টান্ত স্থাপন করেছে।


ছবি:‌ পার্থ রাহা 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া