সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

jangipur police super gets felicitated

রাজ্য | খুন–ধর্ষণের মামলায় রেকর্ড সময়ে ন্যায়বিচার, ফারাক্কাবাসী দিল পুলিশ সুপারকে সংবর্ধনা 

Rajat Bose | ১৬ ডিসেম্বর ২০২৪ ০২ : ০৬Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক:‌ মুর্শিদাবাদের ফারাক্কায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং নির্যাতিতার পরিবারকে রেকর্ড সময়ে ন্যায়বিচার পেতে সাহায্য করার জন্য সোমবার ফারাক্কাবাসীর তরফ থেকে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিমকে তাঁদের অফিসে গিয়ে সংবর্ধনা জানালেন ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম। সংবর্ধনা প্রধান অনুষ্ঠানে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ফারাক্কা পঞ্চায়েত সমিতির সভাপতি নিলুফা ইয়াসমিন সহ একাধিক তৃণমূল নেতা। 


প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর দাদুর বাড়ির সামনে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ফারাক্কা রেল কলোনি এলাকার বাসিন্দা বছর দশকের এক নাবালিকা। প্রায় ৩ ঘন্টা পর দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দী দেহ। ফারাক্কা পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয় দীনবন্ধু। পরে তাকে জেরা করে জানা যায় ওই নাবালিকার খুন–ধর্ষণের ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত। তাকেও গ্রেপ্তার করে পুলিশ। 

ঘটনার পরেই জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হয়। এই দলে ফারাক্কা থানার আইসি ছাড়াও জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার, এসডিপিও (ফারাক্কা) সহ একাধিক পুলিশ আধিকারিক ছিলেন। 

তদন্তকারী দলটি দ্রুত তদন্ত শেষ করে ২১ দিনের মাথায় জঙ্গিপুর আদালতে চার্জশিট দেয় এবং ৬১ দিনের মাথায় জঙ্গিপুর আদালতের বিচারক ওই নাবালিকাকে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দীনবন্ধু হালদারকে মৃত্যুদন্ডের সাজা এবং অপর অভিযুক্ত শুভজিৎকে আজীবন কারাবাসের সাজা শোনায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই দ্রুত বিচারের ‘‌ফারাক্কা মডেল’‌ নিয়ে বিস্তারিত জানার জন্য দেশের বিভিন্ন রাজ্যের পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ‘‌ব্যুরো অফ পুলিশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে’‌র তরফ থেকেও ফারাক্কা মামলা তদন্ত প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত খোঁজ নেওয়া  হয়েছে। 

ফরাক্কার তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ‘‌এই তদন্তের ক্ষেত্রে নির্যাতিতার পরিবার যেভাবে রাজ্য পুলিশের উপর আস্থা রেখেছিল তার যথাযথ মর্যাদা দিয়েছে পুলিশ। জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত ফারাক্কা থানার পুলিশের তদন্তকারী দল রেকর্ড সময়ে ন্যায় বিচার সুনিশ্চিত করেছেন। তাই আজ সমগ্র ফারাক্কাবাসীর তরফ থেকে আমরা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারকে সংবর্ধনা জানালাম।’‌
 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া