শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | গরুর ওষুধেই নেশা! নতুন মাদকে বুঁদ যুবসমাজ

Pallabi Ghosh | ১৬ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পশু চিকিৎসার জন্য ব্যবহৃত ওষুধ বেআইনিভাবে বাজারে বেশি দামে বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে, সুতি থানার নেতাজি মোড় এলাকা থেকে সুজিত ঘোষ নামে এক ফার্মেসি মালিককে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয়েছে ১১১ টি 'এভেলিন ভেট' ওষুধ। 

মুর্শিদাবাদ জেলায় প্রথমবার অবৈধভাবে এই ওষুধ বিক্রির অভিযোগে কাউকে গ্রেপ্তার করা হল। ধৃত ব্যক্তির বিরুদ্ধে 'ড্রাগস এন্ড কসমেটিক্স' আইনে মামলা রুজু করে সোমবার তাঁকে জঙ্গিপুর আদালতে পেশ করেছে পুলিশ। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে মুর্শিদাবাদ জেলায় নতুন ধরনের এক মাদকচক্রের হদিশ পেয়েছে পুলিশ, যা এর আগে জানা যায়নি। 

সুতি থানার এক আধিকারিক বলেন- 'এভেলিন ভেট' ওষুধটি মূলত গরু-ঘোড়া সহ বিভিন্ন প্রাণীর চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এই ওষুধটি ডাক্তাররা কখনই মানুষের ব্যবহারের জন্য অনুমোদন করে না। এই ওষুধটি মানুষের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে একটি ঝিমুনি ভাব তৈরি করে। খোলা বাজারে এই ওষুধটির দাম ৩০ টাকার আশেপাশে। কিন্তু এই ওষুধের 'মাদক প্রভাব' থাকার জন্য গত বেশ কয়েক মাস ধরে সুতি এবং আশেপাশের বেশ কিছু এলাকার যুবকরা হেরোইন এবং একটি বিশেষ ধরনের কাফ সিরাপের নেশা ছেড়ে 'এভেলিন ভেট' ওষুধটি ইনজেকশনের মাধ্যমে শরীরে প্রবেশ করিয়ে নেশা করছে। 

পুলিশ সূত্রের খবর, 'মাদক' হিসেবে এই ওষুধের চাহিদা সম্প্রতি প্রচণ্ড বেড়ে যাওয়ার কারণে ৩০ টাকা দামের ওষুধ ১৫০-২০০ টাকা দামে বিক্রি হচ্ছে। যার সুযোগ নিয়ে একাধিক ওষুধ বিক্রেতা এই ওষুধের কালোবাজারি শুরু করেছেন। সম্প্রতি একটি মামলা তদন্ত করতে একটি বাড়িতে যাওয়ার পর সেখানে তারা 'এভেলিন ভেট'-এর বেশ কিছু ফাঁকা বোতল পেয়েছিলেন। এরপরই জানা যায় এই ওষুধটি বর্তমানে মাদক হিসেবে বহুল পরিমাণে ব্যবহৃত হচ্ছে। একটি ওষুধের শিশি থেকে দু'বার সিরিঞ্জের মাধ্যমে ইনজেকশন নেওয়া যায়। যার প্রভাব হয় দীর্ঘস্থায়ী। তার ফলে অল্প দামের নেশার ওষুধ হিসেবে যুব সমাজ এবং অল্পবয়সীদের মধ্যে মারাত্মকভাবে এই ওষুধের চাহিদা বেড়ে গেছে। 
 
অন্যদিকে অপর একটি ঘটনায় রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে সুতি থানার ইসলামপুর বাগানে এলাকা থেকে দুলাল হোসেন নামে এক যুবককে ১০৮ বোতল কাশির সিরাপ সহ গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যক্তি ওই সিরাপ বাংলাদেশে পাচারের পরিকল্পনা করেছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া