রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Daily passengers struggles to commute on Chinsurah Station due to local market on the platform

রাজ্য | বিকেল হতেই প্ল্যাটফর্ম পরিণত হয় বাজারে, দুর্ভোগ নিত্যযাত্রীদের, সব জেনেও উদাসীন রেল পুলিশ

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৫ ডিসেম্বর ২০২৪ ০০ : ৪০Abhijit Das

মিল্টন সেন: নিয়মিত বাজার বসে প্ল্যাটফর্ম জুড়ে। দুপুর গড়ালেই রেল স্টেশন পরিণত হয় বাজারে। প্রতিদিন একই দৃশ্য নজরে পড়বে ব্যান্ডেল হাওড়া মেন শাখার ব্যস্ততম রেল স্টেশন চুঁচুড়ায়। দীর্ঘ সময় ধরে দৈনন্দিন প্ল্যাটফর্ম জুড়ে এই বাজার বসা যাত্রীদের একটা বড় অংশের বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। কোনও হেলদোল নেই রেল পুলিশের। 

স্থানীয়রা জানান, সকালে বোঝার কোনও উপায় থাকে না, স্টেশন চত্বরে থাকে হাতে গোনা কয়েকটি দোকান। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল হতেই পাল্টে যায় চিত্র। একে একে প্লযাটফর্ম ভরে যায় কাঁচা বাজার, ফল, সবজি থেকে মাছ মাংসের দোকানে। ঘণ্টাখানেকের মধ্যেই পুরোদস্তুর বাজারে পরিণত হয় স্টেশন চত্বর। স্বাভাবিক কারণেই সমস্যায় পড়েন রেল যাত্রীরা। রোজ বিকেলে স্টেশনের ২ নং এবং ৩ নং প্ল্যাটফর্ম জুড়ে বসে বাজার। আলু, পটল, আদা, রসুন সহ নানান সবজির পসরা সাজিয়ে বসেন একাধিক দোকানদার। প্ল্যাটফর্মেই বিক্রি হয় নানা ধরনের মাছ। বসে মাংসের দোকান। ভিড় জমিয়ে রাখে নানান খাবারের দোকান। সঙ্গে খেলনা থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করেন হকাররা। যাত্রীদের একাংশ আবার ট্রেন থেকে নেমেই বাজার করতে শুরু করে দেন। বিকেল হতেই শুরু হয় অফিস যাত্রী এবং দৈনন্দিন কাজে যাওয়া নিত্যযাত্রীদের বাড়ি ফেলার পালা। ফলে, বিকেল থেকে রাত পর্যন্ত টানা ভিড়ে ঠাসা থাকে জনবহুল এই রেল স্টেশনের প্রত্যেকটি প্ল্যাটফর্ম। 

নিত্য যাত্রীদের অভিযোগ, সারাদিন ওই স্টেশনে দাড়ায় লোকাল এবং দূরপাল্লার একাধিক ট্রেন। যাতায়াতের মাঝেই প্ল্যাটফর্ম দখল করে থাকা ভিড়ে ঠাসা বাজার রেলযাত্রীদের জন্য রীতিমতো অসুবিধে সৃষ্টি করে থাকে। আবার কোনও দ্রব্য একটু সরাতে বললে মনক্ষুন্ন হন দোকানদাররা। যাত্রীরা স্বাভাবিক ভাবে যাতায়াত করতে পারেন না। যে কোনও সময় ঘটতে পারে যে কোনও বড় দুর্ঘটনাও। টিকিট কেটে রেলে যাতায়াত করলেও নিয়মিত হয়রানির শিকার হতে হয় রেলযাত্রীদের। এ বিষয়ে রেলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ছবি পার্থ রাহা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া