রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নিমেষে পুড়ে ছাই ছ'বিঘা জমির পাকা ধান, মাথায় হাত কৃষকের

Pallabi Ghosh | ১৫ ডিসেম্বর ২০২৪ ২০ : ০৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিঘের পর বিঘে জমির পাকা ধান। আগুন লাগার কারণ নিয়ে ধন্দে রয়েছেন স্থানীয় মানুষজন। পূর্ব বর্ধমানের ভাতারের শিলাকোট গ্রামের এই ঘটনায় এলাকায় শোরগোল পড়েছে। 

শিলাকোট গ্রামের বাসিন্দা মধুসূদন ঘোষের পরিবার কৃষিকাজের ওপরেই মূলত নির্ভরশীল। এ বছর খারিফ মরসুমে প্রায় ৪০ বিঘা জমির ধান চাষ করেছিলেন তিনি।শিলাকোট গ্রাম সংলগ্ন ডিভিসি সেচখালের পাশে লালবেগি মাঠে প্রায় ১৩ বিঘা জমিতে ধানচাষ করেছিলেন মধুসূদন ঘোষ। রবিবার থেকে সেই সোনালি ফসল ঘরে তোলার কথা। তাঁর আগেই শনিবার বিকেলে আগুনে পুড়ে খাক হয়ে গেল বিঘে ছয়েক জমির ধান।  

স্থানীয়দের দাবি, শিলাকোট ডিভিসি সংলগ্ন সেচখালের পাশে কয়েকটি জমির ধান হারভেস্টার মেশিনে কাটার পর, জমিতে পড়ে থাকা খড়ে আগুন লাগে। সেই আগুন বাতাসে ছড়িয়ে একের পর এক জমি পুড়তে পুড়তে ধান জমিতে আগুন লাগে। স্থানীয়রা খবর পেয়ে দেখেন, কৃষক মধুসূদন ঘোষের প্রায় ছ'বিঘে জমির ধান পুড়ে গেছে। স্থানীয়দের তৎপরতায় বাকি ধান জমিগুলির পাকা ফসল বাঁচানো সম্ভব হয়। 

ক্ষতিগ্রস্ত কৃষকের ছেলে রাজা ঘোষের দাবি, তাঁদের পরিবার কৃষিকাজের উপর নির্ভরশীল। আগুনে পুড়ে প্রায় লক্ষাধিক টাকার পাকা ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতিমধ্যেই প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। প্রশাসন তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। পাশাপাশি সরকারি সাহায্যের আবেদন জানান ক্ষতিগ্রস্থ ওই কৃষক।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া