রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৫ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৪৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: অবৈধ সম্পর্ক জেনে ফেলায়, তার প্রতিবাদ করায় ব্যক্তির গোপনাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানার পেঁচেরপাড়া এলাকায়।
হাসানুর শেখ নামে আহত ওই যুবক বর্তমানে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ওই যুবক সঙ্কটমুক্ত।
ডোমকল থানার এক আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যেই বিভিন্ন সূত্র থেকে তাঁরা ঘটনাটির কথা জানতে পেরেছেন। তবে রবিবার সকাল পর্যন্ত কোনও পক্ষ কারও বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। তার ফলে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখনও কেউ গ্রেপ্তার বা আটক হয়নি।
স্থানীয় সূত্রে খবর, পেশায় দিনমজুর হাসানুরের সঙ্গে সম্প্রতি এক মহিলার বিয়ে হয়। ওই মহিলা তার দুই সন্তানকে নিয়ে প্রথম স্বামীর সঙ্গে সম্পর্ক শেষ করে, হাসানুরকে বিয়ে করে। প্রথমদিকে সব ঠিকঠাক চললেও সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে সমস্যা তৈরি হত।
হাসানুরের পরিবারের অভিযোগ, দ্বিতীয় বিয়ের পরও সম্প্রতি ওই মহিলা আরও এক ব্যক্তির সঙ্গে অবৈধ সম্পর্ক জড়িয়ে পড়ে, সেই কথা হাসানুর জেনে ফেলেছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে নিয়মিত বিবাদ হচ্ছিল।
অভিযোগ, রাতের দিকে হাসানুর ঘুমিয়ে পড়লে স্ত্রী একটি ধারালো অস্ত্র দিয়ে তাঁর গোপনাঙ্গ কেটে দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে প্রথমে ডোমকল সুপার স্পেসালিটি হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। ঘটনার পর থেকে হাসানুরের স্ত্রী বেপাত্তা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার