রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বনদপ্তরের বড় উদ্যোগ, গবাদি পশু চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে বন্যপ্রাণী চিকিৎসক গড়ে তোলার কর্মশালা শুরু

Pallabi Ghosh | ১৪ ডিসেম্বর ২০২৪ ০১ : ৪৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে গবাদি পশু চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে তাঁদের বন্যপ্রাণী চিকিৎসার প্রয়োজনীয় পাঠ দিতে চায় রাজ্য বনদপ্তর। এবিষয়ে দু'দিনের একটি কর্মশালার আয়োজন করা হয়েছে। শনিবার আলিপুর চিড়িয়াখানায় আয়োজিত এই কর্মশালায় রাজ্য চিড়িয়াখানার সদস্য সচিব সৌরভ চৌধুরী ছাড়াও রাজ্য প্রাণীসম্পদ দপ্তরের পক্ষে ছিলেন ডাঃ প্রলয় মণ্ডল এবং  ওয়েস্ট বেঙ্গল ভেটেরিনারি কাউন্সিল-এর সভাপতি ডাঃ আশুতোষ বিশ্বাস। অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ১৩৪ জন গবাদি পশু চিকিৎসক। 

চিড়িয়াখানা ছাড়াও রাজ্যের বিভিন্ন জঙ্গলে মাঝে মাঝেই অসুস্থ হয়ে পড়ে বন্যপ্রাণীরা। খবর পাওয়ার পর অনেকসময় দূরত্বের জন্য বনদপ্তরের চিকিৎসকের ঘটনাস্থলে পৌঁছতে দেরি হয়ে যায়। ফলে অসুস্থ বন্যপ্রাণীর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এলাকার গবাদি পশু চিকিৎসক যদি বন্যপ্রাণীর চিকিৎসার পদ্ধতি জানেন তবে দ্রুত অসুস্থ প্রাণীটির চিকিৎসা শুরু হতে পারে। সে বিষয়টি মাথায় রেখেই এই উদ্যোগ বলে জানিয়েছেন রাজ্য চিড়িয়াখানার সদস্য সচিব সৌরভ চৌধুরী। 

তিনি বলেন, দেখা গেল জঙ্গলে হঠাৎ একটি হাতি অসুস্থ হয়ে পড়েছে।‌ কাছাকাছি যদি একজন এবিষয়ে প্রশিক্ষিত চিকিৎসক থাকেন তবে দ্রুত তিনি পদক্ষেপ নিতে পারবেন। এছাড়াও প্রয়োজনে ময়নাতদন্ত বা কীভাবে একটি বন্যপ্রাণীর উপর ঘুম পাড়ানি ওষুধের প্রয়োগ করা হবে সেই বিষয়টি যদি তাঁর জানা থাকে তবে সেটা দরকারে কাজে আসবে। এটাই হল এই সেমিনারের উদ্দেশ্য।

তিনি জানান, দু'দিনের এই কর্মশালায় প্রথমদিন বিষয়গুলি তাঁদের সামনে তুলে ধরা এবং প্রয়োজনে কী করতে হবে সে বিষয়টি যেমন তাঁদের বোঝানো হয়েছে তেমনি দ্বিতীয়দিন তাঁদের হাতেকলমে প্রশিক্ষণের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ঝাড়গ্রামের চিড়িয়াখানায়।‌ সেখানে হাতে কলমে তাঁদের প্রশিক্ষণ দেওয়া হবে। এই উদ্যোগ ঝাড়গ্রাম জেলার গবাদি পশু চিকিৎসকদের নিয়ে শুরু হলেও, এরপর অন্যান্য জায়গার চিকিৎসকদেরও দেওয়া হবে বলে তিনি জানান।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া