রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১৪ ডিসেম্বর ২০২৪ ০১ : ০০Pallabi Ghosh
মিল্টন সেন, হুগলি: নন ইন্টারলকিং কাজের জন্য টানা তিনদিন বাতিল থাকছে হাওড়া-বর্ধমান কর্ড লাইনের একাধিক লোকাল ট্রেন। পূর্ব রেলওয়ে সূত্রে জানানো হয়েছে, নন ইন্টারলকিংয়ের কাজ শুরু হয়েছে হাওড়া ডিভিশনের জনাই রোড স্টেশনে। ফলে শনিবার, রবিবার ও সোমবার লোকাল ট্রেন বাতিলের পাশাপাশি পরিবর্তন করা হয়েছে একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেনের গতিপথ।
সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এসএফএ সাইডিং নির্মাণ এবং বর্তমান ইলেকট্রনিক ইন্টারলকিং পরিবর্তন করে ইউটিসিএল সাইডিং প্রান্তে ট্রেন পৌঁছনোর জন্য হাওড়া ডিভিশনের জনাই রোড স্টেশনে ডিসেম্বরের ১৪ তারিখ শনিবার থেকে সোমবার ১৬ ডিসেম্বর অবধি নন ইন্টারলকিং কাজ করা হবে। ফলে এই লাইনের ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। ১৪ ও ১৫ তারিখ শনিবার ও রবিবার আপ কর্ড লাইনে ৬টি হাওড়া-বর্ধমান লোকাল, ৪টি হাওড়া-মশাগ্রাম লোকাল, ১টি হাওড়া-গুড়াপ লোকাল, ৪টি হাওড়া-চন্দনপুর লোকাল ও ১টি হাওড়া-বারুইপাড়া সহ মোট ১৬টি আপ ট্রেন বাতিল করা হয়েছে।
একইভাবে ১৪ ও ১৫ তারিখ শনিবার ও রবিবার ডাউন কর্ডলাইনে ৬টি বর্ধমান-হাওড়া লোকাল, ৪টি চন্দনপুর-হাওড়া, ১টি গুড়াপ-হাওড়া, ৪টি মশাগ্রাম-হাওড়া, ১টি বারুইপাড়া-হাওড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এবং বারুইপাড়া-শিয়ালদহ শাখায় দু'টি আপ এবং দু'টি ডাউন ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি ১৬ তারিখ সোমবার আপ ও ডাউন কর্ড লাইনের মোট ৩ জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।
অন্যদিকে এই কাজের জন্য একাধিক এক্সপ্রেস ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে। আপ অভিমুখে ১২৩৩১ হাওড়া-জম্মু তাওয়াই হিমগিরি এক্সপ্রেস, ১২৩৬৯ হাওড়া-দেরাদুন কুম্ভ এক্সপ্রেস, ১২৩৩৯ হাওড়া-ধানবাদ কোলফিল্ড এক্সপ্রেস, ১২৩৪১ হাওড়া-আসানসোল অগ্নিবীণা এক্সপ্রেস, ১২৩৩৩ হাওড়া-প্রয়াগরাজ রামবাগ বিভূতি এক্সপ্রেস, ১১৪৪৮ হাওড়া-জব্বলপুর শক্তিপুঞ্জ এক্সপ্রেস, ১২৩১১ হাওড়া-কালকা নেতাজি এক্সপ্রেস, ১২৩২১ হাওড়া-মুম্বই মেল সহ একাধিক ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে। ডাউন অভিমুখেও পরিবর্তন করা হয়েছে একাধিক মেল এক্সপ্রেস ট্রেনের গতিপথ। পিরি অর্টন করা হয়েছে ১২৩৩২ জম্মু তাওয়াই-হাওড়া হিমগিরি এক্সপ্রেস, ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, ১২৩৪২ আসানসোল-হাওড়া অগ্নিবীণা এক্সপ্রেস, ১২৩৩৪ প্রয়াগরাজ রামবাগ-হাওড়া বিভূতি এক্সপ্রেস, ১২৩১২ কালকা-হাওড়া নেতাজি এক্সপ্রেস, ১২৩২২ মুম্বই-হাওড়া মেল, ১২৩৪০ ধানবাদ-হাওড়া কোল্ডফিল্ড এক্সপ্রেস সহ একাধিক এক্সপ্রেস ট্রেনের। কর্ড লাইনে একাধিক লোকাল ট্রেন বাতিলের কারণে সমস্যায় পড়েছেন যাত্রীরা। যদিও মানুষের অসুবিধার জন্য পূর্ব রেলের তরফে দুঃখ প্রকাশ করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার