রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১৩ ডিসেম্বর ২০২৪ ২২ : ৪৮Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ভারতবর্ষের নতুন ফৌজদারি আইনব্যবস্থা বিএনএস, চালু হওয়ার পর এই প্রথম রাজ্য তথা দেশের কোনও আদালত ধর্ষণ-খুনের মামলায় একসঙ্গে দুই ব্যক্তির একজনকে মৃত্যুদণ্ড এবং অন্য একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হল। মুর্শিদাবাদের ফরাক্কা থানা এলাকায় বছর দশকের এক নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে জঙ্গিপুরের অতিরিক্ত জেলা এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায়, দীনবন্ধু হালদার নামে এক অপরাধীকে শুক্রবার মৃত্যুদণ্ডের সাজা শোনালেন এবং শুভজিৎ হালদার নামে অপর অপরাধীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন। তাদের বিরুদ্ধে খুন, গণধর্ষণ ও তথ্য প্রমান লোপাট, অপহরণ এবং পকসো আইনের ৬ নম্বর ধারায় আনা অভিযোগ প্রমাণ করতে সফল হন সরকার পক্ষের আইনজীবীরা। বৃহস্পতিবার এই আদালত দু'জনকে দোষী সাব্যস্ত করেছিল।
এই মামলার সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি বলেন, ''বৃহস্পতিবার বিচারক অভিযুক্তদের ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৬৫, ৬৬, ১৩৭, ১৪০, ১০৩, ২৩৮ এবং পকশো আইনের ৬ নম্বর ধারায় দু'জনকেই দোষী সাব্যস্ত করেছিলেন। ৬১ দিনের মাথায় গোটা বিচার প্রক্রিয়া সম্পন্ন হল। দীনবন্ধুর শুক্রাণু এবং রক্তের ছিঁটে নির্যাতিতার পোশাক এবং শরীরে পাওয়া গিয়েছিল। পরে তার ডিএনএ 'ম্যাচিং' হয়।" তিনি বলেন, "ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে নিজের বাড়িতে নিয়ে গিয়েছিল দীনবন্ধু। এরপর দু'জনে মিলে কাপড় দিয়ে মুখ গুঁজে নাবালিকার উপর নারকীয় অত্যাচার চালায়। আমি বিভিন্ন সাক্ষ্য প্রমান দিয়ে এই ঘটনাকে বিরলতম প্রমানের চেষ্টা করেছি এবং ফাঁসির আবেদন করেছিলাম। বিচারক সমস্ত দিক বিবেচনা করে শুভজিৎ হালদারের আমৃত্যু যাবজ্জীবন কারাবাস এবং দীনবন্ধুকে ওই নাবালিকাকে অপহরণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড এবং তাকে খুনের জন্য মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়াও তথ্য প্রমান লোপাটের জন্য দু'জনকে আরও ৭ বছরের সাজা শোনান বিচারক।"
উল্লেখ্য, গত ১৩ অক্টোবর দাদুর বাড়ির সামনে কয়েকজন বন্ধুর সঙ্গে খেলা করার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর দশেকের ওই নাবালিকা। এরপর বাড়ি থেকে কিছুটা দূরে দীনবন্ধু হালদার নামে এক মাছ ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় ওই নাবালিকার বস্তাবন্দি মৃতদেহ। পরে পুলিশ দীনবন্ধুকে গ্রেফতার করে। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, শুভজিৎ হালদার নামে আরও এক ব্যক্তি এই খুন এবং ধর্ষণের ঘটনায় জড়িত। ১৯ অক্টোবর তাকেও গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশি তদন্ত এবং ওই নাবালিকার পোস্টমর্টেম রিপোর্ট থেকে জানা যায়, সাজা প্রাপ্ত দুই ব্যক্তি ওই নাবালিকাকে গণধর্ষণ করা ছাড়াও বিভিন্ন শারীরিক অত্যাচার করেছিল। মৃতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন এবং মাথায় গুরুতর আঘাতের উল্লেখ ছিল ময়নাতদন্তের রিপোর্টে।
এই মামলাটিকে 'ফুল প্রুফ' করার জন্য পুলিশের তরফ থেকে একাধিক বৈজ্ঞানিক প্রযুক্তি ব্যবহার করার পাশাপাশি, ফরেন্সিক সাইন্স ল্যাবরেটরির 'টুল কিট' ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, রাজ্যে এই প্রথম 'ড্রোন ম্যাপিং' করা হয় এই মামলায়।
জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি তদন্তকারী দল ২১ দিনের মাথায় এই মামলার চার্জশিট দিয়েছিল। আজ ৬১ দিনের মাথায় বিচার পেল ওই নাবালিকার পরিবার। দীনবন্ধু হালদারের আইনজীবী মহম্মদ হাবিবুল্লাহ বলেন, "আদালত দীনবন্ধুকে ফাঁসি এবং শুভজিৎ হালদারকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে। আমরা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করব।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার