মঙ্গলবার ০৫ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৩ ডিসেম্বর ২০২৪ ২১ : ২২Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: মায়ের পর মৃত্যু মেয়ে-বাবারও। একই পরিবারের তিনজনের মৃত্যু নরেন্দ্রপুরে। সূত্রের খবর, তাঁদের ঘর থেকে উদ্ধার হওয়া চিঠির সূত্রে বর্তমানে পুলিশের নজরে এক। সে ওই পাড়ার যুবক বলেই জানা গিয়েছে। জমি বাড়ি দালালির কাজে যুক্ত এই যুবকের বিরুদ্ধে অভিযোগ করে গিয়েছে ওই পরিবার। যদিও পথ দুর্ঘটনায় জখম হয়ে এই মুহূর্তে ওই যুবক ভর্তি হাসপাতালে।
মৃত দীপক রায়, জলি রায় ও তাদের একমাত্র মেয়ে দিশারী রায়ের দেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানা গিয়েছে। এদিন জলি রায়ের ভাই জয় নারায়ণ রায় রায়গঞ্জ থেকে কলকাতায় এসেছেন। এই পরিবারের তিনজনের আত্মহত্যার চেষ্টার ঘটনা প্রকাশ্যে আসে বৃহস্পতিবার। বুধবার রাতে তাঁরা এই চরম পদক্ষেপ বেছে নেন বলে জানা গিয়েছে।
গুরুতর অবস্থায় তিন জনকেই উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই প্রথমেই মৃত্যু হয় মায়ের। বাবা এবং মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এমআর বাঙুর হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছিল।
পুলিশ সূত্রে খবর, নরেন্দ্রপুর থানা এলাকার ৩০ নম্বর ওয়ার্ডের লস্করপুর এলাকায় বাসিন্দা দীপক রায় (৬৩), স্ত্রী জলি রায় (৫৫) ও মেয়ে দিশারী রায় (২৩)। বুধবার রাতে জলি তাঁর বোনকে ফোন করে জমি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার জন্য বাড়িতে আসতে বলেন। বৃহস্পতিবার বাড়িতে এসে অনেক বার ডাকাডাকির পরও দরজা খোলেননি কেউ। অবশেষে ঘরের দরজা খোলেন দিশারী। সে-ই মাসিকে জানায় সকলে মিলে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। সেই সময় দিশারীর হাতে শিরা কাটা ছিল। এই অবস্থা দেখে আঁতকে ওঠেন ওই মহিলা। চিৎকার ডাক দেন প্রতিবেশীদের। স্থানীয়রা এসে বাড়ির সকলকে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই জলিকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীপকের বাড়ি হাবড়ায়। তিনি ঘরজামাই হিসেবে নরেন্দ্রপুরের বাড়িতেই থাকতেন। মেডিকেল রিপ্রেজেনটেটিভের কাজ করতেন। আয় তেমন ছিল না। কিছুদিন আগে সেই কাজটাও চলে যায়। তারপর বাড়িতেই একটি মুদি দোকান খোলেন। কিন্তু দোকানও ভাল ভাবে চলছিল না বলে বন্ধ করে দেন। পরিবারের তেমন কোনও নির্দিষ্ট আয় ছিল না। আর্থিক অনটনের কারণে মাঝপথেই কলেজের পড়াশোনা ছেড়ে দেন দিশারী।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার