রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Riya Patra | ১৩ ডিসেম্বর ২০২৪ ১৭ : ১৪Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশি সংগঠনের নাম করে মহিলার বাড়ির দরজায় ধর্ষণের হুমকি দিয়ে পোস্টার। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়। মহিলার পরিবার ঘটনায় আতঙ্কিত, রাতেই তারা থানায় অভিযোগ দায়ের করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাবড়া থানার আক্রামপুর গ্রামে বসবাস করেন ওই মহিলা। বৃহস্পতিবার রাতে তিনি ও তাঁর স্বামী বাড়িতেই ছিলেন। ছেলে কাজ থেকে বাড়ি ফিরে ঘরে ঢোকার সময় লক্ষ্য করেন, কাঠের দরজার গায়ে আঠা দিয়ে একটি কাগজ মারা রয়েছে। আলো জ্বেলে তিনি দেখেন, তাঁর মাকে ধর্ষণ করা হবে বলে হুমকি দিয়ে একটি পোস্টার আটকে দেওয়া হয়েছে। সাদা কাগজের উপর হাতে লেখা একটি পোস্টার। নীচে বাংলাদেশি একটি সংগঠনের নাম লেখা। পোস্টারের পাশে একটি ফাঁকা মদের বোতল ঝুলিয়ে দেওয়া ছিল। রাতেই মাকে নিয়ে ছেলে হাবড়া থানায় যান। ধর্ষণ হুমকি পোস্টারের ছবি পুলিশকে দেখান।
হাবড়া থানা থেকে সঙ্গে সঙ্গে পুলিশকর্মীরা ওই বাড়িতে যান। পোস্টারটি তুলে ফেলা হয়। দায়ের করা অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, 'রাতে আমরা সবাই ঘরের ভিতরে ছিলাম। বাইরে কী হয়েছে জানি না। ছেলে বাড়ি ফিরে ওই হুমকি পোস্টার দেখতে পায়। পোস্টারের পাশে খালি একটি মদের বোতল ঝুলিয়ে দেওয়া ছিল। আমরা ভীষণ আতঙ্কের মধ্যে রয়েছি।'
বাংলাদেশি সংগঠনের নাম করে কে বা কারা ওই মহিলার বাড়ির দরজায় পোস্টার মেরেছে পুলিশরা তদন্ত করছে। বাংলাদেশি সংগঠনের নাম কেন পোস্টারে নীচে লেখা হয়েছে, পুলিশ তাও খতিয়ে দেখছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাড়ির আশপাশের কেউ ভয় দেখানোর জন্য এসব করেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার