রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | জয়নগরের পর ফারাক্কা, নাবালিকা ধর্ষণ-খুনের মামলায় ৫৯ দিনে দুজনকে দোষী সাব্যস্ত করল আদালত

Kaushik Roy | ১২ ডিসেম্বর ২০২৪ ২৩ : ১৬Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ফারাক্কায় ধর্ষণ এবং খুনের ঘটনায় ৫৯ দিনে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। জয়নগরের ঘটনার থেকেও দ্রুত বিচার পেল ফারাক্কার ঘটনায় মৃত নাবালিকার পরিবার। বৃহস্পতিবার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায় মাত্র ৫৯ দিনের মাথায় নারকীয় এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলেন। শুক্রবার তাদের সাজা ঘোষণা হবে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর হঠাৎই নিখোঁজ হয়ে যায় বছর দশেকের ওই নাবালিকা।

 

 

প্রায় তিন ঘন্টা পর এলাকারই প্রতিবেশী মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদারের বাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দী মৃতদেহ। উত্তেজিত জনতা রোষের মুখে দীনবন্ধুকে ব্যাপক মারধর করে। হাসপাতালে কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর ফারাক্কা থানার পুলিশ দীনবন্ধুকে খুন ,তথ্য প্রমাণ লোপাট এবং পকসো আইনের ছয় নম্বর ধারায় অভিযুক্তকে গ্রেপ্তার করে। পুলিশি জিজ্ঞাসাবাদে ধৃত জানায়, ঘটনায় শুভজিৎ হালদার নামে আরও এক যুবক জড়িত। তাকেও গত ১৯ অক্টোবর গ্রেপ্তার করে পুলিশ। তার নামেও একই ধারায় মামলা রুজু করা হয়। ঘটনার তদন্তে নেমে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করা হয়। ফারাক্কা থানার অফিসাররা ২১ দিন অক্লান্ত পরিশ্রম করে চার্জশিট জমা দেন।

 

 

তার ভিত্তিতে মোট ৩১ জন সাক্ষীর বয়ানে নির্ভর করে ৫৯ দিনের মধ্যেই ঘটনায় অভিযুক্ত দীনবন্ধু হালদার এবং শুভজিৎ হালদারকে বৃহস্পতিবার ভারতীয় ন্যায় সংহিতা আইনের ৬৫, ৬৬, ১৩৭, ১৪০, ১০৩, ২৩৮ এবং পকসো আইনের ছয় নম্বর ধারায় দোষী সাব্যস্ত করেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট এবং সেশন জাজ অমিতাভ মুখোপাধ্যায়। সরকার পক্ষের আইনজীবী বিভাস চ্যাটার্জী বলেন, ‘ঘটনার দিন ফুল দেওয়ার লোভ দেখিয়ে ওই নাবালিকাকে দীনবন্ধু তার বাড়িতে নিয়ে গিয়েছিল। সেখানে দীনবন্ধু এবং শুভজিৎ ওই নাবালিকার মুখে কাপড় চাপা দিয়ে তাকে ধর্ষণ এবং অত্যাচার করে।

 

 

তাদের পরিকল্পনা ছিল রাতের অন্ধকারে ফারাক্কার কোনও জঙ্গলে নিয়ে গিয়ে দেহটি ফেলে দেওয়ার। এই মামলায় প্রথমবার রাজ্যে ড্রোন ম্যাপিং পদ্ধতি ব্যবহার হয়েছে। শুভজিতের বিরুদ্ধে কেবল অপহরণের অভিযোগ নেই। বাকি সমস্ত অভিযোগ দু'জনের ক্ষেত্রেই এক। আসামিদের যে যে ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে চারটি ধারায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড’। অন্যদিকে, দীনবন্ধুর হালদারের আইনজীবী মহম্মদ হাবিবুল্লা বলেন, ‘শুক্রবার সাজা ঘোষণা। আদালতের রায় জানার পর আমরা পরবর্তী পদক্ষপ করব’। প্রসঙ্গত, কিছুদিন আগেই জয়নগরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় ৬২ দিনের মাথায় অভিযুক্তের ফাঁসির সাজা শুনিয়েছে আদালত। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া