শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ০৪ ডিসেম্বর ২০২৩ ০৯ : ০০Pallabi Ghosh
যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর সোমবার সকাল পর্যন্ত মেলেনি।
তবে দুর্ঘটনার পর থেকেই বল্লালপুরের কাছে আপ এবং ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। লাইন সারানোর কাজ করছেন রেল কর্মীরা।
রবিবার রাত দেড়টা নাগাদ বল্লালপুর ব্রিজের কাছে দুর্ঘটনার কবলে পড়ে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন। গ্রামবাসীরা জানিয়েছেন- দুর্ঘটনার আগে বালি বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বল্লালপুর ব্রিজ থেকে রেল লাইনের উপরে এসে পড়ে। সেই সময় দ্রুত গতিতে রাধিকাপুর এক্সপ্রেস ট্রেন ওই লাইন ধরে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। ট্রাকটি লাইন পড়ে থাকার জন্য দ্রুতগামী রাধিকাপুর এক্সপ্রেস সজরে এসে ট্রাকটিতে ধাক্কা মারে এবং সেটিকে প্রায় ৫০০ মিটার সামনের দিকে টেনে নিয়ে গিয়ে থেমে যায়। এর পরই ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়।
স্থানীয়রা জানিয়েছেন, প্রচন্ড শব্দে ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যাওয়া এবং ঝাঁকুনি হওয়ার ফলে আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে পড়েন। দুর্ঘটনার কবলে পড়া রাধিকাপুর এক্সপ্রেস-এর ইঞ্জিনটিও লাইনচ্যুত হয়ে যায়।
রবিবার রাত দেড়টা নাগাদ দুর্ঘটনা ঘটলেও সোমবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত লাইন মেরামত এবং ট্রেনটিকে ওই লাইন থেকে সরানোর কাজ সম্পূর্ণ করে উঠতে পারেননি রেল কর্মীরা। তার ফলে এখনও পর্যন্ত ওই লাইন দিয়ে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর রেলের তরফ থেকে রাধিকাপুর এক্সপ্রেস-এর যাত্রীদের জন্য কোনও বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হয়নি। তবে যাত্রীরা যে যার নিজের মতো করে তাঁদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার