রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | নির্মাণ শ্রমিকেরা পাবেন এককালীন আড়াই লক্ষ টাকা, সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার, জানুন আবেদন করার উপায়

দেবস্মিতা | ১১ ডিসেম্বর ২০২৪ ০২ : ৩৭Debosmita Mondal

অতীশ সেন, ডুয়ার্স:  নির্মাণ শ্রমিকদের জন্য এবার সামাজিক সুরক্ষা প্রকল্প নিয়ে এল রাজ্য সরকার। এই প্রকল্পে তাদের কোনও টাকা দিতে হবে না। রাজ্য সরকার শ্রমিকদের সামাজিক সুরক্ষা অ্যাকাউন্টে প্রতি মাসে ৫৫ টাকা করে জমা করে দেবে। ৬০ বছর বয়স পর সেই টাকা ফেরত পাবেন শ্রমিক। নূন্যতম পাঁচ বছর এই প্রকল্পের সদস্য থাকলে অবসরের পর এক হাজার টাকা করে পেনশন পাবেন তিনি। এছাড়া রয়েছে আরও অনেক সুবিধে। 

 

এই প্রকল্প অনুযায়ী, ১৮ বছর বয়সে কেউ নথিভুক্ত হলে তিনি ৬০ বছর বয়সে আড়াই লক্ষ টাকা পাবেন। আগামীতে সরকার জমা করা টাকার অঙ্ক বাড়ালে, অবসরের সময় পাওয়া এককালীন সুবিধার অঙ্কও বাড়বে। এই প্রকল্পে অবসরের আগে স্বাভাবিক মৃত্যুতে ৫০ হাজার টাকা, দূর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে দুই লক্ষ টাকা এবং দূর্ঘটনার ফলে শারীরিক অক্ষমতা হলে ৫০ হাজার থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ শ্রমিকেরা পাবেন।

 

কারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারেন? জানা গিয়েছে, ভবন নির্মাণ, সড়কপথ, রেল, সেচ-নিকাশি ও বন্যা নিয়ন্ত্রণ, জল সরবরাহ ব্যবস্থা, টেলিফোনের টাওয়ার নির্মাণ ও তার লাগানো, জলাশয় ও জলের ট্যাঙ্ক নির্মাণ, পাইপলাইন প্রভৃতি নির্মাণ, মেরামতি, রক্ষণাবেক্ষণ এমনকী তা ভাঙার কাজ করছেন কিম্বা ইট ও টালি প্রস্তুতকরণ, পাথর খাদানে ও পাথর ভাঙার কাজে নিযুক্ত রয়েছেন, এমন শ্রমিকেরা নির্মাণ কর্মী হিসাবে গণ্য হবেন এবং এই প্রকল্পে নথিভুক্ত হতে পারবেন।

 

 

এর জন্য আর কী প্রয়োজন: ১৮ থেকে ৬০ বছর বয়সী যে কোনও নির্মাণকর্মী এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। এর জন্য বিগত এক বছরে নূন্যতম ৯০ দিন এই ধরনের পেশার সাথে জড়িত থাকতে হবে। তিনি যে এমন কাজ করেন সেই বিষয়ে 'সেল্ফ ডিক্লিয়ারেশান' বা নিজের করা একটি লিখিত ঘোষণা প্রয়োজন। শ্রম দপ্তরের পক্ষ থেকে বিনামূল্যে দেওয়া নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হবে। শ্রম দপ্তরের আধিকারিকেরা জানিয়েছেন, এই বিষয়ে বিস্তারিত জানতে জলপাইগুড়ি ডেপুটি লেবার কমিশনার অফিসে ০৩৫৬১২৩০১১২ নম্বরে ফোন করা যেতে পারে।

 

 

বাগানের বাসিন্দাদের জন্য সুবিধা: চা বাগানে বসবাসকারী এমন প্রচুর মানুষ রয়েছেন যারা চা বাগানে কাজ করেন না। চলতি কথায় এদের 'নন ওয়ার্কার' বলা হয়। শ্রমিক পরিবারের সদস্য কিম্বা সদস্য নন এমন এই প্রচুর সংখ্যক মানুষ রুজিরোজগারের জন্য চা শিল্পের বাইরের ভিন্ন পেশার সাথে যুক্ত। এদের বেশিরভাগই অসংগতি ক্ষেত্রে কাজ করার ফলে কোনও রূপ সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা এতদিন পেতেন না। রাজ্য সরকারের এই 'সামাজিক সুরক্ষা যোজনা'র অধীনে চা বাগানে বসবাসকারী নির্মাণ শ্রমিকদের নিয়ে আসা হয়েছে। এবার শ্রম দপ্তরের পক্ষ থেকে বিভিন্ন চা বাগানে গিয়ে ক্যাম্প করে এই ধরনের শ্রমিকদের নিবন্ধনের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হল। বুধবার বানারহাট ব্লকের তেলিপাড়া ও মোরাঘাট চা বাগানে এমন দুটি শিবির আয়োজিত হয়। শিবিরগুলিতে উপস্থিত ছিলেন জলপাইগুড়ির সহকারী লেবার কমিশনার রাতুল ভট্টাচার্য, শ্রম দপ্তরের ইন্সপেক্টর অনিমেষ দে, দীপক কুমার মণ্ডল সহ অনেকে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া