রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

amit shah will come in bengal

রাজ্য | রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যাচ্ছেন চিকেন নেক শিলিগুড়িতে

Rajat Bose | ১১ ডিসেম্বর ২০২৪ ০১ : ০০Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক: রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ২০ ডিসেম্বর শিলিগুড়ি যাবেন তিনি। পড়শি দেশ বাংলাদেশে চলতে থাকা অশান্তির মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়। যা নিয়ে প্রথমেই প্রশ্ন ওঠে এই সরকার কতটা সামাল দিতে পারবে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি? কয়েক মাস কাটতে না কাটতেই দেখা যায় বাংলাদেশে অশান্তির পরিবেশ। অত্যাচারিত হচ্ছেন সেদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়। যার আঁচ এসে পড়েছে এই রাজ্যেও। জায়গায় জায়গায় হচ্ছে সংখ্যালঘু নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ। সেই সঙ্গে সীমান্তে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় সেখানে বাড়ানো হয়েছে সীমান্তরক্ষী বাহিনীর নজরদারি ও উপস্থিতি।
 
এই অবস্থায় আগামী ২০ ডিসেম্বর বাংলাদেশ সীমান্তবর্তী শিলিগুড়ির রানিডাঙ্গায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের এই সফরকে ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। এই সফরে বাংলাদেশ সংলগ্নবর্তী এই এলাকাগুলি সম্পর্কে ওয়াকিবহাল হতেই কি তিনি আসছেন? কারণ একদিকে যেমন এখানে বিএসএফের ক্যাম্প রয়েছে অপরদিকে রয়েছে এসএসবির ক্যাম্প। সেই সঙ্গে গুরুত্বপূর্ণ একটি জায়গা চিকেন নেক শিলিগুড়ি। 

সীমা সুরক্ষা বল অর্থাৎ এসএসবির ৬১তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বুধবার শিলিগুড়ির রানিডাঙায় সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন, এস‌এসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার–এর আইজি সুধীর কুমার। আগামী ২০ ডিসেম্বর শিলিগুড়ির রানিডাঙা এস‌এসবির প্রতিষ্ঠা দিবসের প্যারেডে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্মান জানানোর পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরা হবে। সঙ্গে টোটো উপজাতির সঙ্গীত–সহ মার্শাল আর্ট প্রদর্শনী হবে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানালেন এস‌এসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার আইজি সুধীর কুমার।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া