সোমবার ২৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | হাতির ভয়ে বন্ধ রইল গরুমারার জঙ্গল সাফারি

Riya Patra | ০৩ ডিসেম্বর ২০২৩ ২১ : ৩১Riya Patra
অতীশ সেন, ডুয়ার্স: হাতির ভয়ে বন্ধ রইল গরুমারার জঙ্গল সাফারি, টিকিট কেটে জিপসিতে চড়েও জঙ্গলে ঢুকতে পারলেন না একদল পর্যটক। ঘটনায় ক্ষুব্ধ পর্যটকদের সঙ্গে কথা বলতে ছুটে আসেন ডিএফও দ্বীজ্জপ্রতিম সেন। জঙ্গলে আক্রমনাত্মক মেজাজে ঘুরে বেড়ানো বুনো হাতির বিষয়টি তিনি পর্যটকদের জানানোর পর তাদের ক্ষোভ কিছুটা প্রশমিত হয়। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে গরুমারা জাতীয় উদ্যানের যাত্রাপ্রসাদ নজর মিনারে যাওয়ার চেক পোস্টে। তবে এই হাতিটিই কি মহাকাল ধামের কাছে যাত্রীবাহী বাসের দিকে তেড়ে যাওয়া হাতি, সে বিষয়ে সঠিক ভাবে জানা যায়নি। 

টিকিট কেটে লাটাগুড়ি থেকে জিপসিতে চেপে জঙ্গলে ঢোকার নির্দিষ্ট সময়ে পর্যটকদের দল গাইডদের সঙ্গে জঙ্গল সাফারি ও বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রওনা দেয়। তাঁদের গন্তব্য চাপড়ামারি, চুকচুকি, মেদলা, রাইনো পয়েন্ট, যাত্রাপ্রসাদ নজরমিনার; এরই সঙ্গে জঙ্গলের পথে ঘুরে বেড়ানো, জঙ্গলের পরিবেশ উপভোগ এবং উপরি পাওনা হিসেবে বন্য জন্তুদের দর্শন। রবিবার ছুটির দিন হওয়ায় এদিন অন্যান্য দিনের চেয়ে পর্যটকদের ভিড় ছিল খানিকটা বেশি। তবে জঙ্গলে ঢুকতে বাধা পান তাঁরা। কেন জঙ্গলে ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে প্রাথমিকভাবে বনকর্মীরা কোনও সদুত্তর না দেওয়ায় স্বভাবিক ভাবেই পর্যটকরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বনকর্মীদের সঙ্গে তাদের এক প্রকার বচসাও শুরু হয়ে যায়। বনকর্মীরা প্রায় এক ঘন্টা পর পর্যটকদের যাত্রাপ্রসাদের বদলে চাপড়ামারির জঙ্গলে সাফারির প্রস্তাব দেন। কিন্তু ততক্ষনে সূর্য অস্তগামী হওয়ায়, আর সাফারিতে যেতে চাননি পর্যটকরা। বনকর্মীরা পর্যটকদের জানান, যাত্রাপ্রসাদ যাওয়ার পথে জঙ্গলের রাস্তায় একটি বুনো হাতি দৌরাত্ম্য চালাচ্ছে। এই হাতি পর্যটকদের গাড়িতে আক্রমণ করতে পারে, পর্যটকদের জঙ্গলে প্রবেশ বিপজ্জনক হতে পারে, সেই কারনেই তাদের জঙ্গলে ঢুকতে দেওয়া হয়নি। ঘটনাস্থলে আসেন গরুমারার ডিএফও দ্বীজ্জপ্রতিম সেন। তিনি জানান, পর্যটকদের সুরক্ষার কথা ভেবেই এই সময় কোনও ভাবেই যাত্রাপ্রাসাদের সাফারি চালু করা সম্ভব নয়। যে কোনও সময় বুনো হাতিটি আক্রমণ করতে পারে। তিনি জানান, পর্যটকরা চাইলে সাফারির টাকা ফেরত পেতে পারেন অথবা অন্যত্র অন্য সময় সাফারিতে তাদের যাওয়ার প্রস্তাবও তিনি দেন। তার এই প্রস্তাবের পরই পর্যটকদের ক্ষোভ কিছুটা ক্ষোভ প্রশমিত হয়।

নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া