রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বাংলাদেশ দখল করতে ১৫ মিনিটের বেশি সময় লাগবে না, দাবি এই সংখ্যালঘু নেতার

Sumit | ১১ ডিসেম্বর ২০২৪ ২২ : ০৬Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: চারদিনের কলকাতা দখল আস্ফালনের পাল্টা। মালদায় সাংবাদিক সম্মেলন করে জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে জানানো হল, এরাজ্যের সংখ্যালঘুদের ১৫ মিনিটের বেশি সময় লাগবে না বাংলাদেশ দখল করতে। 

 

বুধবার জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিংকুর রহমান বিশ্বাস বলেন, 'গতকালও আমাদের চোখে পড়েছে বিএনপি নেতা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যঙ্গ করছিলেন। আমরা বলতে চাই আমরা সংখ্যালঘু মুসলিম যারা আছি তাঁরাই বাংলাদেশের জন্য যথেষ্ট। শুধুমাত্র ১৫ মিনিটের জন্য সীমানা উন্মুক্ত করে দেওয়া হোক, বাংলাদেশ দখল করে নেব। পুলিশ বা সেনা, কোনোকিছু প্রয়োজন পড়বে না।' 

 

টিংকুরের কথায়, 'বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র। যার জন্ম দিয়েছে ভারত। সেই বাংলাদেশ আজ তার জাতির পিতাকে চেনেনা, মুর্তি ভেঙে দেয়। তার থেকে আর কীইবা আশা করা যায়।' 

 

হাসিনা সরকারের পতনের পর অস্থির বাংলাদেশে চলছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর অত্যাচার। জায়গায় জায়গায় ভাঙা হচ্ছে বিভিন্ন ধর্মস্থান। মারধর করা হচ্ছে সংখ্যালঘুদের। অত্যাচার সইতে না পেরে বহু সংখ্যালঘু চেষ্টা করছেন ভারতে চলে আসার। ভারত বিরোধী স্লোগান দেওয়ার ক্ষেত্রে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে সে দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলি। উত্তেজনা থাকায়, সীমান্তে কড়া নিরাপত্তা জারি করেছে বিএসএফ। সতর্ক আছে এরাজ্যের পুলিশ ও প্রশাসন।

 

এরইমধ্যে সেদেশের সেনাবাহিনীর কয়েকজন সদস্য একটি মিছিল থেকে দাবি করেন, তাঁদের মাত্র চারদিন সময় লাগবে কলকাতা দখল করতে। যা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তারই পাল্টা হিসেবে মালদার তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি এই জবাব দিলেন বলে মনে করা হচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া