রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Pallabi Ghosh | ১১ ডিসেম্বর ২০২৪ ২১ : ৪২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মহিলাদের ক্ষমতায়ন এবং গঙ্গা নদীকে বিশুদ্ধ রাখার বার্তা নিয়ে বিএসএফের মহিলা বাহিনীর যে দলটি গঙ্গোত্রী থেকে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল বুধবার সকালে, সেই দলটি মুর্শিদাবাদের ফরাক্কা থেকে দক্ষিণবঙ্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করল।
বুধবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা থাকলেও, খারাপ আবহাওয়ার কারণে তাঁর হেলিকপ্টার মুর্শিদাবাদে এসে পৌঁছতে পারেনি। বিএসএফের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে আজ এই যাত্রার সূচনা হয়। সোমবার বিকেলে বিএসএফের ১৮ জন কনস্টেবল এবং দু'জন মহিলা এসআই-কে নিয়ে গঠিত রাফটিং-এর দলটি মুর্শিদাবাদের ফরাক্কায় এসে পৌঁছয়। আজ সেই দলটি ফরাক্কা থেকে গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গত ২৫ অক্টোবর গঙ্গোত্রী থেকে এই দলটি যাত্রা শুরু করে এবং ২ নভেম্বর দেবপ্রয়াগে এসে পৌঁছয়। আগামী ২৪ ডিসেম্বর এই রাফটিং দলটির গঙ্গাসাগরে পৌঁছনোর কথা। মোট ৫৩ দিনের এই যাত্রায় মহিলা দলটি প্রায় আড়াই হাজার কিলোমিটার জলপথ অতিক্রম করবে।
মূলত মহিলাদের ক্ষমতায়ন বার্তা এবং গঙ্গা নদীকে স্বচ্ছ রাখার আবেদন নিয়ে বিএসএফের মহিলা বাহিনীর সদস্যরা এই যাত্রা করেছেন। এই দলের অন্যতম সদস্য কনস্টেবল সুস্মিতা চৌধুরী বলেন, 'যারা রাঁধে তারা চুলও বাঁধে। মহিলারা যদি সীমান্ত পাহারা দিতে পারে, মহাকাশে পৌঁছতে পারে, তাহলে জলপথে কেন গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পৌঁছাতে পারবে না! মহিলাদের ক্ষমতায়নের বার্তা নিয়ে আমাদের এই যাত্রা। তার সঙ্গে গঙ্গাকে স্বচ্ছ রাখার জন্যও আমরা সকলের কাছে আবেদন রাখছি।'
এই যাত্রাপথে নিজেদের অভিজ্ঞতার কথা বর্ণনা করতে গিয়ে মহিলারা বলেন, 'আমাদেরকে বহু রকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। এই ঠান্ডায় জলের মধ্যে আমাদের রাতে থাকতে হয়েছে। যাত্রাপথে আমরা সাপ, কচ্ছপ, ডলফিন, কুমির দেখতে পেয়েছি। এই অভিজ্ঞতা আমাদেরকে সমৃদ্ধ করেছে।'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার