রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

Agitation of Greater Cooch Behar Peoples Association, many trains got cancelled, service interrupted

রাজ্য | পৃথক রাজ্যের দাবিতে রেল অবরোধ কোচবিহারে, বাতিল একাধিক গুরুত্বপূর্ণ ট্রেন, ভোগান্তি যাত্রীদের

Reporter: AD | লেখক: অভিজিৎ দাস ১১ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৪৯Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: আবার আন্দোলনে গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশন। আলাদা রাজ্য হিসাবে কোচবিহারে স্বীকৃতির দাবিতে রেল অবরোধ কর্মসূচিতে নামল সংগঠন। অনির্দিষ্টকালের এই অবরোধের কারণে ইতিমধ্যেই জলপাইগুড়ি-গৌহাটি বন্দে ভারত, গৌহাটি-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত, বঙ্গাইগাঁও-নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস এবং নিউ জলপাইগুড়ি-বঙ্গাইগাঁও এক্সপ্রেস বাতিল করা হয়েছে। এছাড়াও ডিব্রুগড়-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, আনন্দ বিহার তৃণাচল এক্সপ্রেস, গৌহাটি-নিউ দিল্লি এক্সপ্রেস এবং কামাখ্যার রাজেন্দ্র নগর এক্সপ্রেসের গতিপথ পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে রেল। 

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচিকে সামনে রেখে মঙ্গলবার রাত থেকেই হাজারো কর্মী-সমর্থকরা উপস্থিতি হয়েছিলেন আসাম-বাংলা সীমান্তবর্তী জোড়াই স্টেশনে। বুধবার সকাল থেকে শুরু হয়েছে রেল অবরোধ কর্মসূচি। যার ফলে বেশিরভাগ ট্রেন আটকে থাকছে নিউ কোচবিহার এবং নিউ আলিপুরদুয়ার স্টেশনের মধ্যে। গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের কর্ণধার বংশীবদন বর্মন বলেন, ''মূলত একটি দাবিকে সামনে রেখেই তাদের এই কর্মসূচি। কোচবিহার 'গ' শ্রেণীর রাজ্য। অবিলম্বে তা স্বীকৃতি প্রদান করতে হবে কেন্দ্রীয় সরকারকে। ১৯৫০ সালে ভারতভুক্তির চুক্তি অনুযায়ী কোচবিহার যখন পশ্চিমবঙ্গের একটি জেলা হিসেবে বিবেচিত হয় সেই সময় কোচবিহারের উন্নয়ন সহ কোচবিহার বাসীর উন্নয়ন নিয়ে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয় যার অন্যতম প্রধান হল কোচবিহার কে সি ক্যাটাগরির রাজ্য হিসেবে নির্দেশ করা।'' কিন্তু স্বাধীনতার এত বছর পরেও তা নিয়ে কোনও হেলদোল নেই কেন্দ্রের। তাই পুনরায় সেই দাবিকে সামনে রেখে এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে বলেও জানান তিনি। 

প্রসঙ্গত, ২০১৬ সালে এ ভাবেই আলাদা রাজ্যের দাবি তুলে রেল অবরোধ কর্মসূচি শুরু করেছিল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। পাঁচ দিনের চলেছিল সেই কর্মসূচি। কিন্তু তা সফলতা পায়নি। দিন গড়ালে পরিস্থিতি কোন দিকে পৌঁছবে তা বোঝা যাবে। সেই সময় পুলিশের সাথে খন্ডযুদ্ধের পরে অবরোধ তুলে নিতে বাধ্য হয়েছিল সংগঠনের নেতৃত্বরা, এক্ষেত্রেও একই পরিস্থিতি তৈরি হবে কি না তা নিয়ে রয়েছে চিন্তার কারণ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া