রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: তীর্থঙ্কর দাস | লেখক: অভিজিৎ দাস ১১ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৪৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: ফের ধুলাগড় টোল প্লাজা। লক্ষাধিক টাকার গাঁজক আটক করল সিআইডির নারকোটিক শাখা। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ধুলাগড় টোল প্লাজায় অভিযান চালায় সিআইডির আধিকারিকেরা। তখনই বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করা হয়। এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া পুলিশ কমিশনারেটের সাঁকরাইল থানার অন্তর্গত ধুলাগড় টোল প্লাজায় অভিযান চালায় সিআইডি নারকোটিক শাখার আধিকারিকেরা। সেই সময় দু'টি গাড়িকে আটক করা হয়। কাগজপত্র খতিয়ে দেখে গাড়িতে কী মাল রয়েছে তা দেখতে গিয়েই খোঁজ মেলে বিপুল পরিমাণ গাঁজার। পুলিশ সূত্রে খবর, দু'টি গাড়ি থেকে ৯৭ কেজি ৬৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক বাজারদর ১৫ লক্ষ টাকা। যে দু'টি গাড়িতে করে মাদক পাচারের চেষ্টা করা হচ্ছিল তার একটি তল্লাশি চলাকালীন ঘটনাস্থল থেকে চম্পট দেয়। ধরা পড়ে যায় অপর গাড়িটির চালক।
ধৃত ব্যক্তির নাম বিনোদ কুমার চৌহান। তিনি শ্রীরামপুর হুগলীর বাসিন্দা। তাঁকে জেরা করে পুলিশ জানতে পেরেছে, ওড়িশা থেকে ওই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল। পরে তা হাওড়ায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই চক্রে আর কেউ জড়িত রয়েছেন কি না তা জানার চেষ্টা করছে পুলিশ। সাঁকরাইল থানায় একটি স্বতোঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে সিআইডির নারকোটিক শাখা।
এর আগে গত জুন মাসে ধুলাগড় টোল প্লাজ়া থেকে উদ্ধার হয়েছিল ৫১৬ কেজি গাঁজা। জানুয়ারি মাসে উদ্ধার হয় ৪৫ কেজি গাঁজা। দু'টি ক্ষেত্রেই গাঁজা নিয়ে আসা হচ্ছিল ওড়িশা থেকে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার