রবিবার ০৫ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার রমরমা কারবার, গ্রেপ্তার নাইজেরিয়ান যুবক

Sumit | ১০ ডিসেম্বর ২০২৪ ০২ : ৪১Sumit Chakraborty

মিল্টন সেন,হুগলি: সামাজিক মাধ্যমে বন্ধুত্ব পাতিয়ে প্রতারণার ফাঁদ। ভিন দেশ থেকে এসে এখানে জাঁকিয়ে বসে রমরমিয়ে চালাচ্ছিল প্রতারণার ব্যবসা। ভিসার মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। তবু বেআইনিভাবে এদেশে থেকে ক্রমাগত ছড়িয়েছিল প্রতারণার জাল।

 

এবারে প্রায় ২৫ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে দিল্লি থেকে নাইজেরিয়ান যুবককে গ্রেপ্তার করল হুগলি গ্রামীণ পুলিশ। নাইজেরিয়ার বাসিন্দা প্রতারকের নাম নাম ইজিকেন এনোগি ওঘেনা।

 

মঙ্গলবার  একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় হুগলি গ্রামীন পুলিশের হেড কোয়ার্টার সিঙ্গুরের কামারকুন্ডুতে। হুগলি গ্রামীন পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(হেড কোয়ার্টার) কল্যাণ সরকার জানিয়েছেন, গত ২৪ শে আগস্ট ধনিয়াখালি থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন মৌসুমী সাহা। তিনি ধনিয়াখালি স্টেট ব্যাঙ্ককর্মী।

 

 অভিযোগে ওই ব্যাঙ্ককর্মী জানান, সমাজ মাধ্যমে এক ব্যাক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। যে নিজেকে নেদারল্যান্ডস এর আমস্টারডামের বাসিন্দা বলে পরিচয় দেয়। পরিচয় দেন পেশাগতভাবে তিনি একজন চিকিৎসক। ক্রমশ বন্ধুত্ব বাড়ে। আলাপ গভীর হয়।

 

 মহিলা ব্যাঙ্ক কর্মীর জন্য একটি গিফট পাঠায় তাঁর ওই বন্ধু। বলা হয় দিল্লি এয়ারপোর্টে সেই গিফট আটকে আছে। টাকা দিয়ে সেই গিফট ছাড়াতে হবে। এবারে সেই গিফট ছাড়াতে গিয়ে ধাপে ধাপে নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে ২৫ লক্ষ ৪৬ হাজার টাকা দিয়ে দেন তিনি ।ছটি পৃথক ব্যাঙ্ক  থেকে টাকা ট্রান্সফার করেন মহিলা। দেখা যায় সেই অ্যাকাউন্টগুলো থেকে দ্রুত অন্য অ্যাকাউন্টে টাকা সরিয়ে ফেলা হয়।

 

কল্যাণ সরকার বলেন, হুগলি গ্রামীন পুলিশের সাইবার থানা এই অভিযোগের তদন্তে নামে।এবং দেখা যায় মোট নটি ব্যাঙ্ক  মধ্যে একটি অ্যাক্সিস ব্যাঙ্ক রয়েছে। যেখানে জিমেল আইডি দেওয়া রয়েছে। সেখান থেকে ফোন নম্বার পাওয়া যায়।

 

সেই সূত্র ধরে দিল্লির গৌতমবুদ্ধ নগর থানায় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত নাইজেরিয়ার বাসিন্দা। তার নাম ইজিকেন এনোগি ওঘেনা।ধৃতের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ এবং পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।

 

 বিজনেস ভিসা নিয়ে ওই নাইজেরিয়ান ভারতে এসেছিলেন। আর এখানে এসে প্রতারণার ফাঁদ পেতে মানুষকে প্রতারিত করছিলেন। গত ৬ তারিখে তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করে ট্রান্সজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে। তারপর ৮ তারিখ অর্থাত গত রবিবার চুঁচুড়া আদালতে পেশ করে সাত দিনের পুলিশ রিমান্ড নিয়েছে হুগলি গ্রামীন পুলিশ।

 

অভিযুক্তের অবস্থান নিশ্চিত হতেই হুগলি গ্রামীণ সদস্যের একটি পুলিশের দল দিল্লিতে রওনা দিয়েছিল।আর তাতেই সাফল্য আসে। কল্যাণ বাবু আরও জানিয়েছেন, ভিসার মেয়ার শেষ হওয়ার পরেও দেশে ছিলেন তা নিয়েও তদন্ত হবে।  আর কোনও প্রতারনার অভিযোগ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।বাজেয়াপ্ত সামগ্রী ফরেনসিক পরীক্ষা করা হবে। তদন্ত চলবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া