রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | একমাত্র খেলাধুলাই পারে সারা বিশ্বজুড়ে সৃষ্ট অস্থিরতা ঘোচাতে, বললেন মিহির ঘোষ

Sumit | ১০ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৯Sumit Chakraborty

মিল্টন সেন,হুগলি : সারা বিশ্ব জুড়ে অস্থিরতা। একমাত্র খেলাধুলোর মাধ্যমে শান্তি ফেরানো সম্ভব। মনে করেন প্রাক্তন টেবিল টেনিস খেলোয়ার তথা জাতীয় কোচ মিহির ঘোষ। মঙ্গলবার চুঁচুড়া যুব সংঘ ক্লাবে আয়োজিত রথিন বোস মেমোরিয়াল আমন্ত্রণ মূলক সারা বাংলা টেবিল টেনিস প্রতিযোগিতায় এসে এই কথা বলেন মিহির বাবু।

 

তিনি বলেছেন, গোটা পৃথিবী জুড়ে যে অস্থিরতা চলছে সেই জায়গায় মানুষের মেলবন্ধন ঘটাতে পারে একমাত্র খেলাধূলো। তাই খেলতে হবে। যে কোনও খেলা খেলতে হবে। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলতে দেওয়ার আবেদন করেছেন তিনি। 

 

এদিন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রাক্তন টেবিল টেনিস খেলোয়ার তথা জাতীয় কোচ মিহির ঘোষ, ভেটারেন্স বিশ্ব চ্যাম্পিয়ন মান্তু মূর্মু প্রমুখ। এদিন আয়োজিত বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় ২৬০ জন অংশ নেয়।

 

এই প্রসঙ্গে প্রাক্তন জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় যুব সংঘ ক্লাবের কোচ আশিস দত্ত বলেছেন, ১১ থেকে ১৫ বছর বয়সী খেলোয়াড় ছেলে ও মেয়ে মোট ৬ টি বিভাগে খেলা হবে।ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর। যুব সংঘের সম্পাদক কীর্তি চন্দ বলেছেন, অনেক প্রতিবন্ধকতা আছে, তা সত্ত্বেও চেষ্টা চলছে। হুগলি জেলায় এক সময় অনেক টেবিল টেনিস খেলোয়াড় বাংলা তথা দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। 

 

যুব সংঘ ক্লাব ৬০ বছর পূর্তি উদযাপন করছে।ফুটবল যোগাসন টেবিল টেনিস কবাডি খেলা চলছে। মিহির ঘোষ বলেছেন, ১৯৯২ সালে তিনি যুব সংঘ ক্লাবে সামার ক্যাম্প করেছিলেন। তাঁর উদ্দেশ্য ছিল টেবিল টেনিসকে বাংলায় ছড়িয়ে দেওয়া। নন রেজিষ্ট্রার প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম।ছোটোদের এই প্রতিযোগিতা থেকে খেলার উৎসাহ বাড়ে। টেবিল টেনিস সারা বছর খেলা যায়। সততার সঙ্গে যে কোনও খেলা খেললে পেটের ভাতের অভাব হয়না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া