রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

mamata banerjee on digha tour

রাজ্য | গিয়েছে মন্ত্রিত্ব, যায়নি নেত্রীর আস্থা, মুখ্যমন্ত্রীর দিঘা সফরে গুরুত্ব বাড়ল অখিল গিরির 

Rajat Bose | ১০ ডিসেম্বর ২০২৪ ২৩ : ৪৫Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক: রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি ও অখিলপুত্র সুপ্রকাশ গিরিতেই আস্থা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মঙ্গলবার দিঘায় পৌঁছে মুখ্যমন্ত্রী অখিলপুত্র সুপ্রকাশ গিরির সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন‌। বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তাঁদের সঙ্গে ছিলেন জেলাশাসক পূর্ণেন্দু মাজি। জানা গিয়েছে, এই সফরে মুখ্যমন্ত্রীর যে মূল উদ্দেশ্য জগন্নাথ মন্দির সেই বিষয় নিয়ে বেশ কিছু পরিকল্পনার কথা তিনি সুপ্রকাশকে বলেছেন। মুখ্যমন্ত্রী তাঁকে বেশ কিছু দায়িত্ব নেওয়ার কথাও বলেছেন বলে জানিয়েছেন সুপ্রকাশ। দিঘার এই সফরে এলাকার বিধায়ক অখিল গিরি থাকবেন বলেও জানিয়েছেন সুপ্রকাশ। 


সুপ্রকাশ গিরি বর্তমানে কাঁথি পুরসভার চেয়ারম্যান এবং কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের যুব সভাপতি। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য তিনি মঙ্গলবার হাজির ছিলেন। তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের দুই সভাপতি পীযুষ পন্ডা ও অসিত ব্যানার্জি–সহ কয়েকজন জেলা নেতৃত্বও ছিলেন। এই দুই সাংগঠনিক জেলার সভাপতি পদ বদল নিয়ে অনেক কানাঘুষো হয়েছে। মূলত অধিকারী পরিবার তৃণমূল থেকে সরে যাওয়ার পর পূর্ব মেদিনীপুর জেলার রাজনীতি নিয়ে সব সময় তৃণমূল রাজ্য নেতৃত্ব নজরে রেখেছেন। 

এই জেলার পরপর বেশ কিছু গোষ্ঠী কোন্দল, রেষারেষি এমনকি মারামারি পর্যন্ত সামলাতে হয়েছে রাজ্য নেতৃত্বকে। এদিন পূর্ব মেদিনীপুরের সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিকের অনুগামীদের আজ দিঘা হেলিপ্যাড ময়দানে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে দেখা গেলেও উত্তম বারিক স্বয়ং হাজির ছিলেন না। কয়েক মাস আগে বনদপ্তরের মহিলা আধিকারিককে কটু কথা বলার কারণে মন্ত্রিত্ব খোয়াতে হয়েছে অখিল গিরিকে। তারপর থেকেই উত্তম বারিককে পরপর অনেক দায়িত্ব দিয়েছিল দল।

কিন্তু অখিল গিরি মমতা ব্যানার্জির দীর্ঘ রাজনৈতিক জীবনের ছায়াসঙ্গী। মুখ্যমন্ত্রীর এই সফরের পর মনে করা হচ্ছে তিনি বেশ কিছু দায়িত্ব দিতে চলেছেন অখিল ও তাঁর পুত্র সুপ্রকাশকে। এদিন হেলিপ্যাড ময়দানে পুষ্পস্তবক এবং মমতা ব্যানার্জির ছবি নিয়ে সংবর্ধনা জানান পূর্ব মেদিনীপুর জেলা সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সম্পাদক অশোক কুমার পন্ডা–সহ বেশ কয়েকজন পন্ডিত। মন্দিরের সূচনা হলে পুজো পাঠ বা পন্ডিতদের নিয়ে তাঁদের সঙ্গে পরে কথা বলবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া