রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Rajat Bose | ১০ ডিসেম্বর ২০২৪ ২২ : ২৯Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: মুর্শিদাবাদ বলতে আমাদের চোখের সামনে প্রথমেই ভেসে ওঠে হাজারদুয়ারি প্যালেস। নবাবী আমলে তৈরী এই প্রাসাদে আসল এবং নকল মিলিয়ে হাজারটি দরজা থাকার কারণে পর্যটকদের কাছে হাজারদুয়ারি প্যালেস নামে সুপরিচিত। শীতের মরসুম পড়তেই প্রতিবছর পর্যটকদের ঢল নামে লালবাগের এই প্যালেস চত্বরে। মাত্র কুড়ি টাকা টিকিট কেটে ঢুকে পড়া যায় এই রাজপ্রাসাদে। তার সঙ্গে পর্যটকদের ভিড় জমে লালবাগ শহরের অন্যান্য পর্যটনস্থানগুলোতেও। তবে চিন্তার বিষয় এবছর জেলায় শীত পড়ে গেলেও আশানুরূপ সংখ্যক পর্যটকের দেখা নেই হাজারদুয়ারিতে। হাতে গোনা খুব অল্পসংখ্যক পর্যটকদেরই আনাগোনা চলছে এখানে।
উল্লেখ্য, মুর্শিদাবাদ জেলার বহু মানুষ পর্যটন শিল্পের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন। হোটেল, গাড়ি, রেস্টুরেন্ট, গাইড এই ধরনের পর্যটনভিত্তিক বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত রয়েছেন তারা। কিন্তু ভরা পর্যটনের মরসুমেও তেমন ভাবে তাদের আয় হচ্ছে না। ইতিহাস বিজড়িত যে হাজারদুয়ারী প্যালেস ঘিরে সারা বছর ধরেই মানুষের উন্মাদনা থাকে, সেই প্যালেস চত্বরও এখন প্রায় ফাঁকা। গত কয়েক বছর আগে করোনাকালে যে রকম পর্যটনশূন্য হয়ে গিয়েছিল মুর্শিদাবাদের বিভিন্ন দর্শনীয় স্থান, একেবারে সেই চিত্র না উঠে এলেও শীতের শুরুতে হাতেগোনা পর্যটকদের আগমনে মোটেই খুশি নন পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন।
পিন্টু সরকার নামে এক টোটো চালক জানান, ‘আমরা পুরোপুরি পর্যটনের উপরই নির্ভরশীল। তাই এখানে পর্যটক না এলে আমরা খুবই ক্ষতির সম্মুখীন হব। এখনও পর্যন্ত সেই রকম ভিড় জমেনি লালবাগে। তবে আমরা আশাবাদী ডিসেম্বরের ১৫ তারিখের পর থেকেই পর্যটকদের আসা শুরু হবে। কারণ এখন অনেক পরীক্ষা চলছে। সেগুলো শেষ হলেই হয়ত পর্যটক সমাগমে মুখরিত হয়ে উঠবে লালবাগ শহর।’
খোকন ঘোষ নামে লালবাগ শহরের এক ট্যুরিস্ট গাইড বলেন, ‘হাজারদুয়ারি প্যালেসের ইতিহাস এবং বিভিন্ন দ্রষ্টব্য জায়গাগুলি সম্পর্কে পর্যটকদের জানানো অর্থাৎ গাইড হিসেবে কাজ করে আমাদের দিন চলে। মাস মাইনে হিসেবে আমরা কিছু পাই না। কমিশনের ভিত্তিতে আমাদের কাজ করতে হয়। তাই পর্যটক যত বেশি আসবে আমাদের তত বেশি লাভ। কিন্তু এখনও পর্যন্ত সেই সংখ্যক পর্যটকদের আমরা পাচ্ছি না। সারা শীতের মরসুম যদি এভাবেই চলতে থাকে, তাহলে প্রবল ক্ষতির মুখে পড়ব আমরা।’ তিনি আরও বলেন, ‘আশা করছি ডিসেম্বরের মাঝামাঝি থেকে প্রতিবছরের মতো এবছরও পর্যটকদের ঢল নামবে নবাবের শহরে। আর আমাদেরও কিছু বাড়তি আয় হবে।’
তাহলে পরীক্ষার মরসুম শেষ হলে এবং শীত আরও জাঁকিয়ে বসলে তবেই কি পর্যটনমুখী হয়ে উঠবে রাজ্যবাসী? এখন সেটাই দেখার।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার