রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

রাজ্য | আইনি সহায়তা দিতে হবে চিন্ময়কৃষ্ণ দাসকে, লং মার্চ ভারতীয় আইনজীবীদের

Pallabi Ghosh | ১০ ডিসেম্বর ২০২৪ ২১ : ২৫Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে মৌলবাদীদের বেলাগাম সন্ত্রাস চলছে। সেই সন্ত্রাস বন্ধের দাবিতে এবার বনগাঁ মহকুমা আদালতের আইনজীবীরা পথে নামলেন। মঙ্গলবার দুপুরে তাঁরা বনগাঁর জয়ন্তীপুর বাজার থেকে সীমান্ত সড়ক ধরে পেট্রাপোল সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত পদযাত্রা করেন। সেখানে তাঁদের পদযাত্রা সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা আটকে দেন।

গত ২৫ নভেম্বর ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে ঢাকা বিমানবন্দর থেকে বাংলাদেশ পুলিশ গ্রেপ্তার করে। তারপর থেকে সে দেশে সংখ্যালঘুদের ওপর মৌলবাদীদের বেলাগাম সন্ত্রাস শুরু হয়েছে। বাড়িঘর ভেঙে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে কয়েকজন সংখ্যালঘু মানুষের মৃত্যু হয়েছে। রাজপথে দাঁড়িয়ে ভারত বিরোধী প্ররোচনামূলক স্লোগান দেওয়া হচ্ছে। অসম্মান করা হয়েছে ভারতের জাতীয় পতাকাকেও। বাংলাদেশের সংখ্যালঘুদের হামলার প্রতিবাদে ভারতের বিভিন্ন প্রান্তে আন্দোলন শুরু হয়েছে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণের মুক্তির দাবিও উঠেছে। 

মঙ্গলবার বনগাঁ মহকুমা আদালতের শতাধিক আইনজীবী বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে পথে নামলেন। জয়ন্তীপুর বাজার থেকে সীমান্ত সড়ক ধরে তাঁরা হাতে ভারতের জাতীয় পতাকা নিয়ে পদযাত্রা করে পেট্রাপোলে যান। সেখানে সীমান্তরক্ষী বাহিনী জওয়ানরা তাঁদের আটকে দেন। তারপর তাঁরা পেট্রাপোল থানার ওসির কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছেন। ওই স্মারকলিপিতে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বন্ধের দাবিতে পুলিশকে বাংলাদেশ সরকারের সঙ্গে মধ্যস্থতা করার আবেদন জানানো হয়েছে। আইনজীবীরা কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার ও দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের কাছেও স্মারকলিপি পাঠাবেন বলে জানিয়েছেন। 

বনগাঁ মহকুমা আদালতের সরকারি আইনজীবী সমীর দাস বলেন, 'বাংলাদেশের মুক্তিযুদ্ধে ১৮ হাজার ভারতীয় সেনা আত্মবলিদান দিয়েছেন। আর সে দেশেই আজ সংখ্যালঘুদের ওপর বেনজির সন্ত্রাস চালানো হচ্ছে। অবিলম্বে এই সন্ত্রাস বন্ধ করা হোক। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে আইনি সহায়তা দেওয়া হচ্ছে না। কোনও আইনজীবীকে তাঁর হয়ে আদালতে কথা বলতে দেওয়া হচ্ছে না। পাকিস্তানের জঙ্গি আজমল কাসভ মুম্বইয়ের তাজ হোটেলে বহু মানুষকে হত্যা করেছিল। সেই কাসভকেও ভারতীয় বিচার ব্যবস্থা আইনি সহায়তা দিয়েছিল। আমরা মনে করি, চিন্ময়কৃষ্ণ দাসেরও আইনি সহায়তা পাওয়ার অধিকার আছে। আমরা বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে রাজধর্ম পালনের বার্তা দিতে চাই।'


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া