রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ১০ ডিসেম্বর ২০২৪ ১৭ : ৫০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: শীত পড়তে না পড়তেই সকালের দিকে ঘন কুয়াশা পড়ছে বঙ্গে। এখনই এত দৃশ্যমানতা কম যে কয়েক ফুট দূরে কিছু দেখা যাচ্ছে না। আর এই ঘন কুয়াশার জেরেই মঙ্গলবার ভোরে ভয়াবহ পথ দুর্ঘটনা ১২ নম্বর জাতীয় সড়কে। পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিন ব্যক্তি। এদিন ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুর থানার বাবলা বাইপাস এলাকায়। সূত্রের খবর, মঙ্গলবার ভোর চারটে নাগাদ শান্তিপুর বাবলা বাইপাস ১২ নম্বর জাতীয় সড়কে কলকাতা থেকে কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল একটি লরি। তার ঠিক পিছনেই যাচ্ছিল ছোট আর একটি মালবাহী চারচাকা গাড়ি। সেই ছোট গাড়িতেই ছিলেন তিন ব্যক্তি।
অনুমান করা হচ্ছে, কুয়াশার কারণে সামনে থাকা লরিটিকে দেখতে পাননি চালক। ফলে, গাড়িটি সজোরে গিয়ে লরিটিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই প্রাণ হারান ছোট গাড়িতে থাকা তিন ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, দুটো গাড়িই কলকাতা থেকে কৃষ্ণনগরের উদ্দেশ্যে যাচ্ছিল। স্থানীয়দের প্রাথমিক অনুমান ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। পথ দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়েছিল। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক। ইতিমধ্যেই, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। শান্তিপুর থানায় দুর্ঘটনাগ্রস্ত গাড়ি নিয়ে আসা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার