রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
RD | ১০ ডিসেম্বর ২০২৪ ১৬ : ৫০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: এমনই মোবাইল গেমে আসক্তি ছেলের যে শেষপর্যন্ত সন্তানকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল বাবা। বীভৎ এই ঘটনা ঘটেছে কার্সিয়াং ব্লকের লোয়ার দুধিয়াতে। অভিযুক্ত গোপাল রাই স্ত্রীর কাছে ছেলেকে হত্যার কথা স্বীকারও করেছেন বলে জানিয়েছে পুলিশ। শুধু খুনই নয়, ঘটনা ধামাচাপা দিতে গোপাল নিজের বাড়ির পিছনে তিন ফুট গভীর গর্তে ছেলের মৃতদেহ ফেলে তার ওপর পাথর, কাদা এবং ঘাস দিয়ে চাপা দিয়ে দিয়েছিল। পরে অভিযোগ পেয়ে গাড়িধুরা থানার পুলিশ, ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি বাড়ির পিছনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। গোপাল রাইকে গ্রেফতার করেছে গাড়িধুরা থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ছেলে রোহন রাই সব সময় মোবাইল গেমে আসক্ত থাকতো। মোবাইল রিচার্জ না করে দিলেই বাড়িতে অশান্তি করত। যা নিয়ে বাবা-ছেলের মধ্যে আশান্তি ছিল নিত্য দিনের ঘটনা। বেশ কয়েকবার রোহন তার বাবা পেশায় দিনমজুর গোপালের গায়ে হাত তুলেছিল বলেও অভিযোগ। ছেলের এই নেশায় ক্ষুব্ধ ছিলেন বাবা গোপাল রাই। সোমবার রাতেও বাবা-ছেলের কথা কাটাকাটি হয়েছিল মোবাইলে ইন্টারনেট রিচার্জ করাকে কেন্দ্র করে।
সোমবার রাতের ঘটনা গোপাল রাইয়ের সহ্যের সব সীমা অতিক্রম করে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার ভোর ৪টে নাগাদ, গোপাল ছেলে রোহনকে ঘর থেকে টেনে বের করে কুড়ুল দিয়ে কোপায়। ছেলের ডান চোখ, কাঁধ ও মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছেলে রোহন রাইয়ের। এরপর গোপাল রাই নিজের বাড়ির পিছনে তিন ফুট গভীর গর্তে মৃতদেহটি ফেলে দেয়। তারপর পাথর, কাদা এবং ঘাস দিয়ে মৃতদেহ লোপাটের চেষ্টা করে। কিন্তু ছেলেকে হত্যার খবর চাপা দেওয়া যায়নি। ঘটনার খবর পেয়ে গাড়িধুরা থানার পুলিশ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মৃতদেহটি বাড়ির পিছনের সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে।
কার্সিয়াং ব্লকের সেন্ট ম্যারিস ৩ গ্রাম পঞ্চায়েত প্রধান মণিরাজ দুমজান বলেন, "এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক ঘটনা। গোপাল রাই যদি তাঁর ছেলের অভ্যাসের কারণে হতাশই ছিল তবে তিনি স্থানীয় বা প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে পারতেন। আইন হাতে তুলে নেওয়া উচিত হয়নি।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার