রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

north bengal industry and investment

রাজ্য | ক্ষুদ্র শিল্পে উত্তরবঙ্গকে এগিয়ে নিয়ে যেতে এল ৯০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব 

Rajat Bose | ০৯ ডিসেম্বর ২০২৪ ০১ : ১০Rajat Bose

অতীশ সেন, ডুয়ার্স:‌ উত্তরবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের উদ্যোগপতিদের নিয়ে মাটিয়ালি ব্লকের বাতাবাড়িতে একদিনের শিল্প বাণিজ্য সম্মেলন ‘‌সিনার্জি’‌ অনুষ্ঠিত হল। সোমবার বাতাবাড়ি ট্যুরিজম প্রপার্টিতে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। জানা গিয়েছে এই সম্মেলনের মাধ্যমে তিন জেলার উদ্যোগপতিদের কাছ থেকে প্রায় ৯০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব এসেছে। আগামী বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের ক্ষেত্রে উত্তরবঙ্গের এই তিন জেলায় প্রায় ৮,৬০০ কোটি টাকার বিনিয়োগ আশা করা হচ্ছে। যা প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। সম্মেলনে বেশ কয়েকজন উদ্যোগপতিকে সংবর্ধনা জানানো হয় এবং বিভিন্ন হস্তশিল্প ও ক্ষুদ্র শিল্পের স্টল প্রদর্শিত হয়।

 আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এবং কোচবিহার এই তিন জেলায় এমএসএমই বা মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টরে ২০২৩–২৪ অর্থবর্ষে ৫০২৯ কোটি টাকা, ২০২৪–২৫ অর্থবর্ষে সেপ্টেম্বর পর্যন্ত ৩৭৬৪ কোটি টাকা ব্যাঙ্কের মাধ্যমে ঋণ দেওয়া হয়েছে। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত এই তিন জেলায় এমএসএমই’‌র সংখ্যা ৯২ হাজার ৬৭টি। রাজ্য সরকারের এসএআইপি বা ‘‌স্টেট অ্যাপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল পার্ক’‌ প্রকল্পের অধীনে জলপাইগুড়ি জেলায় মোট ১৫০ একর জমি নিয়ে ৭টি শিল্প পার্ককে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৩টি পার্ক চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং ৪টি পার্ক নীতিগত অনুমোদন পেয়েছে। দুটি পার্ক ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এই শিল্প পার্কগুলিতে ৬০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা আছে এবং এর মাধ্যমে ৭ হাজার জনের কর্মসংস্থান হতে পারে। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের অধীনে এই তিনটি জেলায় মোট ২৯৯৪টি ঋণের আবেদন ব্যাঙ্ক থেকে অনুমোদন পেয়েছে। অনুমোদিত অর্থের পরিমাণ ৫৬.৪২ কোটি টাকা। বিগত কয়েক বছরে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ ক্ষেত্রে ব্যাঙ্ক থেকে দেওয়া ঋণের পরিপ্রেক্ষিতে আগামী বছরগুলিতে এই তিন জেলায় ৮,৬০০ কোটি টাকা বিনিয়োগ হতে পারে বলে আশা করা হচ্ছে। এর ফলে আগামীদিনে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় প্রায় এক লক্ষ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ পান্ডে, জলপাইগুড়ি জেলার জেলাশাসক শমা পারভিন, কোচবিহার জেলার জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, আলিপুরদুয়ার জেলার জেলাশাসক আর ভীমলা, জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন, আলিপুরদুয়ারের সভাধিপতি স্নিগ্ধা সুব্বা, কোচবিহারের সভাধিপতি সুমিতা বর্মন, জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত সহ অনেকে। মন্ত্রী চন্দ্রনাথ সিংহ জানান, রাজ্য সরকার ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান তৈরির উদ্যোগ নিয়েছে। মহিলাদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাচ্ছে, এবং প্রশাসন যেকোনও সমস্যার সমাধানে সক্রিয় ভূমিকা নিচ্ছে। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই বিষয়ে বিশেষ নজর রাখছেন। এই আয়োজনকে কেন্দ্র করে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও ছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া