রবিবার ১০ মে ২০২৬

সম্পূর্ণ খবর

making molasses in winter

রাজ্য | নেমে আসছে একের পর এক রসের হাঁড়ি, শীতের সকালে চলছে গুড় তৈরির কাজ  

Rajat Bose | ০৯ ডিসেম্বর ২০২৪ ০০ : ১২Rajat Bose

আজকাল ওয়েবডেস্ক: শীত মানে কী? শীত মানেই গরম জামা গায়ে দিয়ে এদিক ওদিক ঘুরতে যাওয়া। পিঠে পায়েস খাওয়া। ফলে শীত এলেই আম বাঙালির রসনা তৃপ্তির জন্য কারিগররা তৈরি করেন খেজুরের গুড়। তৈরি হয় পাটালি। এই কারিগরদের একটা বড় অংশ চলে আসেন মিনাখাঁ, হাড়োয়া, বসিরহাট, সন্দেশখালি ও নানা জায়গা থেকে। যেখানেই খেজুর গাছের সংখ্যা বেশি, সেখানেই অস্থায়ীভাবে এসে তাঁবু খাটিয়ে তাঁরা সংগ্রহ করেন রস। সেই রস থেকে তৈরি করেন গুড়। এই কাজের জন্য এলাকার খেজুর গাছ মালিকদের সঙ্গে তিন মাসের চুক্তি হয় তাঁদের। চলতি ভাষায় এই রস সংগ্রহকারীদের বলা হয় ‘‌শিউলি’‌। 

এবারও রাজ্যের অন্যান্য জায়গার মতো উত্তর ২৪ পরগণার গ্রামীণ এলাকার বিভিন্ন জায়গায় চলে এসেছেন এই শিউলিরা। ভোরবেলা রস সংগ্রহের পর বড় বড় উনুনে জ্বাল দিয়ে তাঁরা তৈরি করে চলেছেন সুস্বাদু ঝোলা গুড় ও পাটালি। যা কেনার জন্য পাইকাররা তাঁদের সঙ্গে চুক্তি করেছেন। গুড় তৈরি হলেই নিয়ে যাচ্ছেন তাঁরা। এরপর খুচরো বিক্রেতাদের হাত ধরে সেই গুড় পৌঁছে যাচ্ছে ক্রেতাদের ঘরে ঘরে। 

অনেক শিউলি আছেন যারা বছরের অন্য সময় চাষবাস করে জীবিকা অর্জন করেন। বছরের এই সময়টা তাঁরা পুরোপুরি ব্যস্ত থাকেন এই কাজে‌। শেষরাতে কনকনে ঠান্ডায় যখন বাকিরা লেপের নিচে শীতঘুমে ব্যস্ত তখন একের পর এক গাছ থেকে মাটির হাঁড়িতে রস সংগ্রহ করে চলেন শিউলিরা। একটু বিশ্রাম নিয়েই শুরু হয় রস জ্বাল দেওয়ার কাজ। ঘরে ঘরে ভরে ওঠে পিঠে পুলির সুঘ্রাণে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

সোশ্যাল মিডিয়া