রবিবার ১০ মে ২০২৬
সম্পূর্ণ খবর
Kaushik Roy | ০৯ ডিসেম্বর ২০২৪ ০০ : ১১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ভালবাসার মানুষটা তাঁকে বিয়ে করবে না জেনেও ভুলতে পারেনি। বারবার ব্লাকমেল করত। শারীরিক সম্পর্কে লিপ্ত হতে বাধ্য করত। বাধ্য হয়েই কঠোর সিদ্ধান্ত নেয় ডোমজুড়ের যুবতী। প্রেমিক আব্দুর রহমানকে আদরের ছলে শাস্তি দিতে অনলাইনে অর্ডার দিয়েছিল ছুরি। দাম পড়েছিল ১৮০ টাকা। বাড়িতে ডেকে বাড়ির পাশে বাগানে অন্তরঙ্গ হওয়ার সময় আব্দুরের গোপনাঙ্গে এক কোপে কেটে দেন। এমনটাই পুলিশের কাছে স্বীকার করেছেন অভিযুক্ত সোমাইয়া। বর্তমানে ওই যুবতী পুলিশি হেফাজতে থাকলেও ভয়াবহ এই ঘটনার রেশ এখনও ভুলতে পারেনি এলাকাবাসী।
কেউ কেউ জানাচ্ছেন, মেয়েটি ভালবেসেছিল আব্দুরকে। যে কারণে প্রেমিকের কাছে প্রতারিত হচ্ছেন বুঝতে পেরেও দূরে সরাতে পারেননি তিনি। নিরুপায় হয়ে ঘটিয়ে ফেলেছেন এই ভয়াবহ কাণ্ড। আবার অনেকের বক্তব্য, মেয়েটি ছুরিটা কীভাবে পেল পরিবারের লোকজন ঘুণাক্ষরেও টের পেল না? জেলার এক পুলিশ কর্তার কথায়, মোবাইল ঘেঁটে মানুষ এখন সবকিছু হাতের মুঠোয় পেয়ে যাচ্ছেন। অনলাইনে শপিং অ্যাপ থেকে মানুষ কী অর্ডার দিচ্ছেন অন্যরা তা বুঝতেও পারছেন না। হয়ত এভাবেই ওই যুবতী পরিবারের সকলের অলক্ষে ছুরি অর্ডার করেছেন। তবে পুলিশি জেরায় সোমাইয়াকে একবারের জন্যও অনুতপ্ত মনে হয়নি বলেই খবর পুলিশ সূত্রে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রেমিক আব্দুর তাদের সম্পর্কের গোপন মুহূর্তের ছবি তুলে রেখেছিল তার মোবাইলে।
ওই সমস্ত ছবি ফাঁস করে দেবার জন্য ভয় দেখাত। ব্ল্যাকমেল করে শারীরিক ভাবে ঘনিষ্ঠ হত সোমাইয়ার সঙ্গে। কিন্তু বিয়ের কথা বললে বেঁকে বসত সে। কয়েক বছর আগে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। কিন্তু তারপরেও ভালোবাসার মানুষকে ভুলতে পারেনি সোমাইয়া। তবে এবার আব্দুর সব সম্পর্ক ছেদ করতে চেয়েছিল। তারপরেই শেষ বারের মত ওই যুবতী আব্দুরকে ডেকে পাঠায় বাড়িতে। অনলাইনে কিনে রাখা ছুরি আগে থেকেই ছিল। আব্দুর প্রেমিকার বাড়িতে আসতেই সোমাইয়া তাকে বাড়ির পাশে বাগানে নিয়ে গিয়ে আদরের ছলে চোখ বেঁধে দেয়। তারপরেই প্রেমিকের গোপনাঙ্গে ছুরির কোপ বসায় বলে অভিযোগ। পুলিশের তরফে ধৃত তরুণীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করা হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার